India vs Bangladesh: রিঙ্কুর ওভারই বদলে দিয়েছে জীবন! টেস্ট দলে সুযোগ পেয়ে যশের মুখে কঠিন সময়ের কথা

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের দলে জায়গা পেয়েছেন যশ দয়াল। কিন্ত বিগত ১ বছরের বেশি সময়ে তাঁর যাত্রাপথটা সহজ ছিল না। আইপিএলে ২০২৩ সালে রিঙ্কু সিং তাঁকে ১ ওভারে ৫টি ছক্কা মারেন। তারপরই বদলে যায় যশের জীবন। সর্বত্র সমালোচিত হতে থাকেন।

রিঙ্কুর ৫ ছক্কার পর দয়ালের উপর ভরসা রাখতে পারেননি গুজরাত দলও। ২০২৪ মরশুমে তাঁকে দলে নেয় আরসিবি। আমদাবাদের সেই ম্যাচের পর বেশ কিছু দিন কটাক্ষ শুনতে হয়েছিল তাঁকে। তবে হাল ছাড়েননি। ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক সাফল্যের পর সুযোগ পেয়েছেন ভারতীয় দলে। ভারতীয় দলে সুযোগ পাওয়ার জন্য রিঙ্কুকে কৃতিত্ব দিচ্ছেন যশ। পাশাপাশি যশ উল্লেখ করেছেন, সেই সময় যে সমালোচনা সইতে হয়েছিল সেই কঠিন বাস্তবও।

Yash Dayal

যশ ইএসপিএনক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন 'রিঙ্কুর ওই ওভারটা আমার জীবনে না এলে আমি হয়তো আজ এই জায়গাতে পৌঁছতে পারতাম না।আমার পরিবারকে অনেক অপমান সহ্য করতে হয়েছে। আমার মা বিশ্বাস করতে পারছিলেন না যে তার ছেলের সাথে এমন ঘটনা ঘটতে পারে। সেই পর্যায়ে, আমার পরিবার তীব্র আতঙ্কের শিকার হয়েছিল এবং মাঝে মাঝে তারা খাওয়া বন্ধ করে দিয়েছিল।'

একইসঙ্গে যশ বলেন, আমি তাদের বলতে থাকি যে একজন ক্রিকেটার হিসাবে খারাপ দিন এবং ভাল দিন থাকবে। আমি কখনও পারফর্ম করব আবার কখনও করব না। কি ঘটেছে বা কি ঘটবে তা নিয়ে তাদের আতঙ্কিত হওয়া উচিত নয়।' একইসঙ্গে তাঁর সংযোজন, 'সত্যি বলতে গেলে আমার মাথায় ওই ওভার, ওই সময়ের কথা এখনও ঘোরে। আগে ওই রকম পরিস্থিতিতে ভয় পেতাম। কিন্তু এখনও এমন পরিস্থিতি এলেও সেটা উপভোগ করি।'

ভারত বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে সুযোগ পাওয়া প্রসঙ্গে যশ বলেন, টেস্ট দলে সুযোগ পাওয়ার খবর পেয়ে খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম। বাড়িতে মা, দিদি সকলেই আবেগপ্রবণ হয়ে পড়েছিল। বাবা ভীষণ খুশি হয়েছিলেন। বাড়িতে উৎসব শুরু হয়ে গিয়েছিল সে দিন।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+