India vs Bangladesh: অশ্বিন-জাদেজার দুরন্ত ইনিংস দেখে আপ্লুত দাদা, দিলেন মহারাজকীয় বার্তা

চিপকে প্রথম দিনেই জমজমাট টেস্ট ম্যাচ। দিনের শুরুটা যদি হয় বাংলাদেশের, তবে শেষটা অবশ্যই ভারতের। দিনের শুরুতেই মাত্র ৩৪ রানের মধ্যে তিন উইকেট খুইয়ে ধুঁকছিল টিম ইন্ডিয়া। চা পানের বিরতির পর দলকে টেনে তুললেন অশ্বিন-জাদেজা জুটি।

এই দুই ক্রিকেটারের ইনিংসের ভূয়সী প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বাংলাদেশ দলের বোলিং আক্রমণ যে যথেষ্ট ভালো সেটাও উল্লেখ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

Sourav Ganguly

বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যর্থ ভারতের টপ অর্ডার। বিরাট কোহলি থেকে রোহিত শর্মারা চূড়ান্ত ব্যর্থ হলেন। সেট হয়েও বড় রান করতে ব্যর্থ হলেন প্রত্যাবর্তনকারী ঋষভ পন্থ। তবে একমাত্র ব্যতিক্রম যশস্বী জয়সওয়াল। এক সেশনে ১০০ রানও তুলতে পারেনি যারা, দিনের শেষে সেই অ্যামেন ইন ব্লুর ভালো জায়গায় পৌঁছে গেল।

কঠিন সময়ে দলকে টেনে তুললে অশ্বিন-জাদেজা জুটি । ১০২ রানে অপরাজিত অশ্বিন। ৮৬ রানে অপরাজিত জাড্ডু। ১৯৫ রানের পার্টনারশিপ গড়েন দুই তারকা অলরাউন্ডার। অশ্বিন তাঁর কেরিয়ারের ষষ্ঠ টেস্ট সেঞ্চুরির স্বাদ পেয়ে গেলেন। বুঝিয়ে দিলেন আবারও যে, বিশ্বের এক নম্বর টেস্ট বোলার প্রয়োজনে ব্যাট হাতে কার্যকরী ভূমিকা নিতে পারেন।

প্রথম দিনের খেলা শেষে সমাজমাধ্যমে সৌরভ লেখেন, ' রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাডেজা উভয়েই দুরন্ত ইনিংস খেলল। শুধু বড় রান করার জন্য নয়, ওদের খেলার ধরন খুবই উচ্চমানের।'

দুই সেশনে দাপট দেখিয়েও পিছিয়ে পড়ল বাংলাদেশ। ভারতের টপ অর্ডারের চূড়ান্ত ব্য়র্থতার দিনে জ্বলে উঠলেন দুই রবি-অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।পাশাপাশি বাংলাদেশের পেসারদের প্রশংসাও করেছেন দাদা। এই প্রসঙ্গে দাদা লিখেছেন, 'বাংলাদেশের এই পেস আক্রমণ খুব ভাল। পাকিস্তানের মাটিতে ওরা যে পাকিস্তানকে হারিয়েছে, এতে অবাক হওয়ার মতো কিছু নেই।'

হাসান মাহমুদ সকালে চিপকের উইকেটে রীতিমতো আগুন ঝরান। প্রথমবার ভারতের মাটিতে টেস্ট খেলতে নেমেই তুলে নেন বিরাট কোহলি-রোহিত শর্মাদের মতো মহারথীদের উইকেট। তার পর থেকেই চর্চায় উঠে এসেছেন টাইগার ব্রিগেডের তরুণ পেসার।


তবে সৌরভ কয়েকদিন আগেই জানিয়েছিলেন, এই বাংলাদেশ দল আগের থেকে শক্তিশালী। পাকিস্তানকে তাদের ঘরের মাঠে হারিয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে নামবে তারা। তবে প্রথম দিনের শেষে চাপে কিন্তু বাংলাদেশই। তৃতীয় দিনের সকালে টাইগারদের ফের পরীক্ষা। কারণ স্কোর বোর্ডে বড় রান থাকলে চাপ পড়বে বাংলাদেশই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+