India vs Bangladesh: ব্র্যাডম্যানের রেকর্ড ভাঙার সুযোগ, বাংলাদেশের বিরুদ্ধে একাধিক মাইলস্টোন গড়তে পারেন কোহলি

বৃহস্পতিবার থেকে শুরু ভারত বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ। বেশ কয়েক মাস পরে আবার ভারতীয় দলের হয়ে টেস্ট ম্যাচ খেলতে নামছেন বিরাচ কোহলি। বছরের শুরুতে পারিবারিক কারণের জন্য ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলেননি কোহলি, বাংলাদেশের বিরুদ্ধে একগুচ্ছ রেকর্ডের সামনে কিং কোহলি।

জো রুটের রেকর্ড ভাঙতে পারেন কোহলি। বর্তমান ক্রিকেটারদের মধ্যে টেস্টে ৪ নম্বর স্থানে ব্যাট করতে নেমে রানের শীর্ষে আছেন জো রুট। তাঁর রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করতে বিরাটের প্রয়োজন ১৩৫ রান। এই সিরিজে ১১ রান করতে পারলেই ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেটে ১২ হাজার রান পূর্ণ করতে পারবেন বিরাট।

India

আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান স্পর্শ করার সুযোগ কোহলির সামনে। বিরাট কোহলি এখনও অবধি আন্তর্জাতিক ক্রিকেটে ৫৯১ ইনিংসে ২৬,৯৪২ রান করেছেন। আর ৫৮ রান করলেই তিনি পৌঁছে যাবেন ২৭ হাজার আন্তর্জাতিক রানের ক্লাবে।

সচিনের রেকর্ড ভাঙার সুযোগ রয়েছে কিং কোহলির সামনে। আন্তর্জাতিক ক্রিকেটে ২৭ হাজার রান পূর্ণ করতে সচিনের লেগেছিল ৬২৩ ইনিংস। যার মধ্যে ছিল ২২৬টি টেস্ট ইনিংস, ৩৯৬টি ওডিআই ইনিংস এবং ১টি টি২০ আন্তর্জাতিক ইনিংস। ফলে বিশ্ব ক্রিকেটে দ্রুততম ২৭ হাজার রানের মাইলস্টোন ছোঁয়ার রেকর্ড রয়েছে মাস্টার ব্লাস্টারের দখলে। কিন্তু এই রেকর্ড এবার ভেঙে দিতে পারেন কোহলি।

বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে মোটে ১৫২ রান করলেই টেস্ট কেরিয়ারে ৯০০০ রানের মাইলস্টোন ছুঁয়ে ফেলবেন বিরাট কোহলি। সেক্ষেত্রে চতুর্থ ভারতীয় হিসেবে এই মাইলস্টোন ছোঁবেন বিরাট। এই মুহূর্তে ১১৩টি টেস্টের ১৯১টি ইনিংসে কোহলি ৮৮৪৮ রান করেছেন।

বাংলাদেশের বিরুদ্ধে দুই টেস্টের সিরিজে ১টি সেঞ্চুরি করলেই টেস্টের ইতিহাসে সব থেকে বেশি শতরানকারী ব্যাটারদের তালিকায় ডন ব্র্যাডম্যানকে টপকে যাবেন কোহলি। বিরাট এখনও পর্যন্ত ১১৩টি টেস্টের ১৯১টি ইনিংসে ব্যাট করে ২৯টি সেঞ্চুরি করেছেন। ডন ব্র্যাডম্যান ৫২টি টেস্টের ৮০টি ইনিংসে ব্যাট করে ২৯টি শতরান করেছেন।

বাং‌লাদেশের বিরুদ্ধে টেস্টে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান করেছেন চেতেশ্বর পুজারা। ৩২ রান করলেই সেই রেকর্ড ভেঙে ফেলবেন কোহলি। এখনও পর্যন্ত বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে কোনও অর্ধশতরান নেই কোহলির। সেটাও করার সুযোগ তাঁর সামনে।

বাংলাদেশের বিরুদ্ধে সিরিজ দিয়েই মরশুম শুরু হচ্ছে ভারতীয় দলের। এই প্রসঙ্গে বিরাট কোহলি বলেছেন - "সামনে ১০টি টেস্ট ম্যাচ এবং পাশাপাশি চ্যাম্পিয়ন্স ট্রফি আছে। আশা করি আমরা একটি দল হিসাবে আমাদের জন্য কিছু নতুন সুখ স্মৃতি এবং প্রচুর সাফল্য তৈরি করব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+