India vs Bangladesh: সহ-অধিনায়কের পদ হারাচ্ছেন বুমরাহ! লাল বলের ক্রিকেটে রোহিতের নতুন ডেপুটি কে?
বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য রবিবার রাতেই ঘোষিত হয়েছে ভারতীয় দল। বিসিসিআইয়ের পক্ষ থেকে ১৬ সদস্যের একটি দল ঘোষণা করেছে৷ যার নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। কিন্তু দল ঘোষণার পর একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। রোহিতের ডেপুটি কে হবেন? বিসিসিআইয়ের বিবৃতিতে সহ অধিনায়ক কে? সেটার উল্লেখ নেই। এই পরিস্থিতিতে জল্পনা তৈরি হয়েছে টেস্ট ক্রিকেটে ভাইস ক্যাপ্টেনের পদ হারাচ্ছেন বুমরাহ!
বাংলাদেশের বিরুদ্ধে হেভিওয়েট দল ঘোষণা করেও নতুন প্রশ্নের মুখে বিসিসিআই। স্কোয়াডে রাখা হয়নি কোনও ভাইস ক্যাপ্টেনকে। রোহিত শর্মার ডেপুটি কে, তা নিয়ে শুরু হয়েছে প্রবল জল্পনা। এমনিতে রোহিত কেরিয়ারের শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছেন। টি২০ আন্তর্জাতিক থেকে অবসর নিয়েছেন। এখনই তাঁর উত্তরসূরি বাছাই করার পালা। তবে বোর্ড যে এখনই টেস্টে রোহিতের পরবর্তী অধিনায়ক খুঁজে পায়নি তা স্পষ্ট।

কেএল রাহুলও একটা সময় সহ অধিনায়কের দায়িত্ব সামলেছেন। রোহিতের অনুপস্থিতিতে দলকে নেতৃত্বও দিয়েছেন। কিন্তু তিনি এই দায়িত্ব থেকে বাদ পড়েছেন। ফলে গিলের নামই প্রবলভাবে উঠে আসছে। বছরের শেষেই অস্ট্রেলিয়া সফর। নির্বাচকদের দ্রুত সহ অধিনায়কের নােম চূড়ান্ত করতে হবে।
রোহিত-বিরাটের মতোই জসপ্রীত বুমরাহকে দলীপের প্রথম ম্যাচে খেলতে হয়নি কারণ তাঁকে দীর্ঘ বিশ্রাম দেওয়া হয়েছে। নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে দুটি টেস্টে বুমরাহকে বিশ্রাম দিতে পারেন বলেও শোনা গিয়েছিল কারণ আগামী চার মাসে অস্ট্রেলিয়ায় ৫টি সহ ভারতের ১০টি টেস্ট ম্যাচ আছে। বাংলাদেশ সিরিজে শামি ফিরলে বুমরাহকে বিশ্রাম দেওয়া হতে পারে।
বাংলাদেশের বিপক্ষে বুমরাহ স্কোয়াডে থাকলেও দুই টেস্টেই খেলবেন কিনা, তা নিয়ে নিশ্চয়তা নেই। সিরাজ এবং বুমরার মধ্যে একজনকে রোটেট করে খেলানো হবে ইংল্যান্ড সিরিজের মত। আকাশ দীপ সম্ভবত দুই টেস্টেই খেলবেন।
আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশের মধ্যে টেস্ট সিরিজ। এই সিরিজের দল নির্বাচনের আগে দলীপ ট্রফিতে নির্বাচকদের নজর ছিল কারণ দলীপ ট্রফির চারটি দলে ১৭ জন ক্রিকেটার ছিলেন যাঁরা দেশের হয়ে টেস্ট খেলেছেন।












Click it and Unblock the Notifications