India vs Bangladesh: পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করলেও ভারতে এসে পুরানো ফর্মেই ফিরল বাংলাদেশ, সমালোচনা তামিমের
কয়েক সপ্তাহ আগেই টেস্ট সিরিজে পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে ভারত সফরে এসেছে বাংলাদেশ। চেন্নাই টেস্টের প্রথম দিনের দুটি সেশনে বল হাতে চমকও দেখিয়েছিলেন বাংলাদেশের বোলাররা। কিন্তু খেলা তৃতীয় দিনে গড়াতেই বাংলাদেশ যেন ফিরল সেই চেনা ছন্দে। পাকিস্তানকে হারালেও তারা যে একই রকম আছে তা চিপকের তৃতীয় দিনের প্রথম সেশন থেকেই প্রমাণিত।
প্রথম দিনের দ্বিতীয় সেশনেই ভারতকে বেশ বেগ দিয়েছিল বাংলাদেশ, টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এক ঘণ্টার মধ্যে ভারতের মোট ৩টি উইকেট তুলে নিয়েছেন টাইগার্সরা।প্রথম ইনিংসে টিম ইন্ডিয়ার টপ অর্ডারে ধস নামিয়ে চাপে ফেলেন হাসান মাহমুদ। তাঁর গতি এবং সুইংয়ে পরাস্ত হন শুভমান গিল, বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থরা।

ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল বাংলাদেশ। ভারতের প্রথম ইনিংসে ৩৭৬ রানের জবাবে বাংলাদেশের প্রথম ইনিংস সমাপ্ত হল ১৪৯ রানে।চেন্নাইয়ে প্রথম ইনিংসে ব্যাট করতে নামার পর থেকেই ভারতীয় বোলারদের দাপটে চাপে পড়ে বাংলাদেশ। বাংলাদেশের ব্যাটাররা এলেন এবং সাজঘরে ফিরে গেলেন। অধিনায়ক শান্ত বড় রান করতে পারেননি।
দলের বর্ষীয়ান ক্রিকেটার শাকিব আল হাসান একমাত্র কিছুটা লড়ে ৩২ রান করেন। কিন্তু তাঁর খেলার ধরন এবং আউট নিয়ে প্রশ্ন তুলেছেন একদা সতীর্থ তামিম ইকবাল। ধারাভাষ্যের সময় তিনি বলেন, শাকিব রিভার্স সুইপ খেলবে, এটা আমার কল্পনার বাইরে। কোনওদিনই ওকে রিভার্স সুইপ খেলতে দেখিনি। হঠাৎ কেন কঠিন পরিস্থিতিতে এই শট খেলল আমার ধারনার বাইরে।'
দ্বিতীয় ইনিংসে বল করতে নেমে রোহিত, যশস্বীরা বড় রান না করেই আউট হন। ডিআরএস নিলে হয়ত ১৭ রানে আউট হতেই হত না কোহলিকে। কিন্তু গিল-পন্থের সামনে সব জারিজুরি শেষ বাংলাদেশের। দ্বিতীয় দিন যেখান থেকে শেষ করেছিলেন তৃতীয় দিন সেখান থেকেই শুরু করলেন এই জুটি। তৃতীয় দিনের প্রথম দুই ঘণ্টাতে একটি উইকেটও ফেলতে পারলেন না বাংলাদেশের বোলাররা। তার উপর শাকিবের বলে পন্থের ক্যাচ ফস্কালেন শান্ত নিজেই।ফলে সময় যত যাচ্ছে ততই পুরানো বাংলাদেশকে দেখা যাচ্ছে।












Click it and Unblock the Notifications