India vs Bangladesh: দূরত্ব ৫৮ কিলোমিটার, বিরাটকে দেখতে সাইকেলই ভরসা ভক্তের, স্কুল ছাত্রের কীর্তি ভাইরাল
চেন্নাই টেস্ট দুই ইনিংসেই ব্যাট হাতে বড় রান পাননি। ব্যাট হাতে যতই ছন্দে না থাকুন, কোহলির জনপ্রিয়তা যে কতখানি এবং তাঁর ভক্তরা আইকনের জন্য কী করতে পারেন সেটা প্রমাণিত হল কানপুরে প্রথম দিনই।
ভারতীয় দলের অধিনায়ক থাকুন না সাধারণ ক্রিকেটার হিসেবে খেলুন। বিরাট কোহলির জনপ্রিয়তার গ্রাফ সব সময়ই উর্ধ্বমুখি। দেশে হোক বা বিদেশে বিরাট কোহলি সব সময়ই টিম ইন্ডিয়ায় আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকেন। কানপুরে কোহলির খেলা দেখার জন্য এক ভক্ত যা করলেন যা এক কথায় চমকে দেওয়ার মতোই।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে শুক্রবার থেকে শুরু হয়েছে ভারত বাংলাদেশের মধ্যে দ্বি্তীয় টেস্ট ম্যাচ। প্রথম দিনে বৃষ্টির জন্য খেলা হয়েছে মাত্র ৩৫ ওভার। টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ফলে প্রথম দিন বিরাটের ব্যাট হাতে নামার কোনও অবকাশ ছিল না। কিন্তু বিরাটকে দেখতে ৫৮ কিলোমিটার সাইকেল চালিয়ে গ্রিন পার্ক স্টেডিয়ামে আসেন এক খুদে ভক্ত।

A 15-year-old kid rode 58 kilometers on his bicycle just to watch Virat Kohli bat pic.twitter.com/rigqQBoCHq
— A (@_shortarmjab_) September 27, 2024
স্টেডিয়ামের বাইরে কিশোরটিকে প্রশ্ন করা হয় কাকে দেখতে চান? কিশোরটি বিরাট কোহলির নাম বলেন। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে বেশি সময় লাগেনি। কিং কোহলির খুদে ভক্তকে নেটিজেনরা কুর্ণিশ জানিয়েছেন।
এদিকে কানপুর স্টেডিয়ামে নিরাপত্তা ব্যবস্থায় অভিনব উদ্যোগদ দেখা গেল। কানপুরে এই মাঠে এর আগে একাধিকবার হনুমানের উপদ্রপ হয়েছে। ম্যাচ সম্প্রচারের দায়িত্বে থাকা ক্যামেরাম্যান থেকে সাধারণ দর্শকদের সমস্যার মুখে পড়তে হয়েছে এই হনুমানের জন্য। তবে এই ম্যাচে দর্শকদের হনুমানের হাত থেকে বাঁচাতে লঙ্গুর এবং পশুটির মালিকদের ভাড়া করা হয়েছে। এমনই তথ্য উঠে এসেছে একটি সর্ব ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।
কানপুর টেস্টে অশান্তির আশঙ্কা আছে। ফলে রোহিত-শান্তদের নিরাপত্তার চাদরে মুড়ে রাখা হচ্ছে। শহরের আসার পর থেকেই দুই দলের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কিন্তু হনুমানের উপদ্রপ থেকে রক্ষা পাওয়ার জন্য এমন ব্যবস্থা আগে কখনও দেখা যায়নি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications