IND vs BAN: গম্ভীরের শহরেই কাল সিরিজ জয় নিশ্চিত করা লক্ষ্য, ভারত ও বাংলাদেশের দলে থাকবেন কারা?

IND vs BAN: সিরিজ পকেটে পুরে ফেলার লক্ষ্য নিয়েই কাল বাংলাদেশের মুখোমুখি হচ্ছে ভারত। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় টি২০ আন্তর্জাতিকটি হচ্ছে অরুণ জেটলি স্টেডিয়ামে।

দিল্লি আবার গৌতম গম্ভীরের নিজের শহর। ফলে দেশের মাটিতে হেড কোচ হিসেবে প্রথম টি২০ আন্তর্জাতিক সিরিজ জয় গম্ভীরও সুনিশ্চিত করে ফেলতে চাইবেন নিজের শহরেই। উল্লেখ্য, ভারতের হেড কোচ হিসেবে গম্ভীর প্রথম টি২০ সিরিজ জিতেছেন শ্রীলঙ্কায়।

IND vs BAN

অরুণ জেটলি স্টেডিয়ামে চলতি বছর আইপিএলের যে পাঁচটি ম্যাচ হয়েছিল তার ১০টি ইনিংসের মধ্যে ৮ বারই ২০০ বা তার বেশি রান উঠেছিল। কালকের ম্যাচও হাই স্কোরিং হতে পারে। মেঘমুক্ত আকাশেই এই খেলা হবে। বৃষ্টির আশঙ্কা নেই। তবে শিশির ফ্যাক্টর হতে পারে।

অর্শদীপ সিং বলেছেন, পাঞ্জাব কিংসের এখানে খেলা পড়েনি। তবে যা রান উঠেছিল তাতে আর আমি উইকেট দেখতে যাইনি। যদিও সবরকম পরিকল্পনা তৈরি রেখেই তাঁরা নামবেন সে কথা জানিয়েছেন অর্শদীপ। কোচ গম্ভীর ও অধিনায়ক সূর্য পিচ দেখেই পরিকল্পনা প্রস্তুত করবেন বলে জানা যাচ্ছে।

ভারতের উইনিং কম্বিনেশন ভাঙার সম্ভাবনা কম। নীতীশ কুমার রেড্ডি বাদে সকলেই দেড়শোর উপর স্ট্রাইক রেট রেখে ব্যাট করেছেন গোয়ালিয়রে। শিবম দুবের বিকল্প হিসেবে তিলক বর্মা কানপুরে দলের সঙ্গে যোগ দিয়েছিলেন ম্য়াচের দিন। ফলে তাঁকে খেলানো হয়নি। নীতীশের জায়গায় কাল তিলককে খেলানো হতে পারে।

ময়াঙ্ক যাদবও গোয়ালিয়রে অভিষেকে ভরসা দিয়েছেন। তবে তাঁকে বাইরে রেখে কাল হর্ষিত রানাকে খেলানো হবে কিনা তা নিয়ে চর্চা রয়েছে। তবে কাল সিরিজ পকেটে পুরে নিলে হায়দরাবাদে গিয়ে রিজার্ভ বেঞ্চের ক্রিকেটারদের দেখে নেওয়ার সুযোগ থাকবে।

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তামিম ইকবাল ভারতে রয়েছেন ধারাভাষ্য দিতে। তিনি গোয়ালিয়রে ম্য়াচ দেখার সময় বলেছিলেন, নাজমুল হোসেন শান্তর সঙ্গে মেহিদি হাসান মিরাজকে দিয়ে ওপেন করানো উচিত। মিরাজ গোয়ালিয়রে দলের হয়ে সর্বাধিক রান করেছিলেন। শান্ত ও মিরাজ ওপেন করলে বাংলাদেশ পারভেজ হোসেন ইমনের জায়গায় তানজিদ হাসানকে খেলাতে পারে।

ভারতের সম্ভাব্য একাদশ- সঞ্জু স্যামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, হার্দিক পাণ্ডিয়া, রিয়ান পরাগ, রিঙ্কু সিং, ওয়াশিংটন সুন্দর, ময়াঙ্ক যাদব, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ- পারভেজ হাসান ইমন বা তানজিদ হাসান, লিটন দাস (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তৌহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, মেহিদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+