ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কি থাকছেন ওয়ার্নার, অজি ওপেনারকে নিয়ে কী আপডেট দিলেন কোচ

ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কি থাকছেন ওয়ার্নার, অজি ওপেনারকে নিয়ে কী আপডেট দিলেন কোচ

ভারতের বিরুদ্ধে সিডনিতে তৃতীয় টেস্টে অজি দলে ফিরছেন কি ডেভিড ওয়ার্নার? ভারতের বিরুদ্ধে ওডিআই সিরিজে কুচকিতে চোট পান, সেই চোটই বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের প্রথম দুই টেস্ট থেকে ওয়ার্নারকে ছিটকে দেয়। এবার তৃতীয় টেস্টে ওয়ার্নার কি ফিরতে চলেছেন, সেই নিয়ে অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার বড় আপডেট দিলেন।

ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কি থাকছেন ওয়ার্নার, অজি ওপেনারকে নিয়ে কী আপডেট দিলেন কোচ

আজ মেলবোর্নে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় দিনের ম্যাচের মাঝে রিকি পন্টিংকে দেওয়া একটি সাক্ষাৎকারে ওয়ার্নারের হেলথ আপডেট নিয়ে ল্যাঙ্গার মুখ খুললেন। যেখানে অস্ট্রেলিয়ান কোচ জানিয়েছেন, 'টেস্ট সিরিজে ফেরার জন্য ওয়ার্নার দারুণ লড়াই চালাচ্ছেন। মেলবোর্নেই ওর নামার কথা ছিল। দারুণ প্রস্তুতি করেছে, কিন্তু পুরোপুরি সুস্থ নয় তাই ঝুঁকি নেওয়া হয়নি। মেলবোর্নে দুপুরেও ওয়ার্নারকে নেটে ব্যাটিং ঝালিয়ে নিতে দেখা গিয়েছে।ব্যাটিংয়ে ওর কোনও অসুবিধে নেই। কিন্তু কুচকিতে এখনও কিছুটা সমস্যা রয়েছে।'

এরপরই আশার কথা শুনিয়ে জাস্টিন ল্যাঙ্গার জুড়েছেন, 'তবে ওয়ার্নারকে তৃতীয় টেস্টে দলে পাওয়ার বিষয়ে আমরা আশাবাদী। এখনও তৃতীয় টেস্টের জন্য কয়েকদিন বাকি রয়েছে। আশা করি ওয়ার্নার ফিরছে।'

প্রসঙ্গত ওয়ার্নারকে ছাড়া টেস্টে সিরিজে অজি দলের ওপেনিং ভারতের বিরুদ্ধে বারেবারেই সমস্যায় পড়েছে। অফ ফর্মে থাকা ম্যাথু ওয়েড সেভাবে ভরসা দিতে পারছেন না। তাই ওয়ার্নারকে দ্রুত ফেরানো নিয়ে অস্ট্রেলিয়া শিবিরে ভাবনা শুরু।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+