Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

India Tour Of West Indies: পারফরম্যান্স করেও ব্রাত্য রিঙ্কু, প্রশ্নের মুখে আগরকরের দল নির্বাচন

India Tour Of West Indies: আইপিএলে দুরন্ত পারফরম্যান্স। কেকেআরের হয়ে ব্যাট হাতে শুধু নজরকাড়া পারফরম্যান্সই নয়, একইসঙ্গে ফিনিশার হিসাবেও নিজেও প্রতিষ্ঠা করেন রিঙ্কু সিং। কিন্তু আইপিএলে পারফর্ম করেও জাতীয় দলের দরজা আপাতত বন্ধই থাকল আলিগড়ের ব্যাটসম্যানের জন্য। ওয়েস্ট ইন্ডিজ সফরে জাতীয় দলে সুযোগ পেলেন না আইপিএলের অন্যতম ফিনিশার রিঙ্কু সিং।

আইপিএল টুর্নামেন্টে ভালো পারফরম্যান্সের নিরিখে তিলক বর্মা এবং যশস্বী জয়সওয়ালের মতো ক্রিকেটাররা এই স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। তবে সকলেই আশা করেছিলেন যে আরও এক তরুণ ভারতীয় ক্রিকেটার আসন্ন সফরে জায়গা করে নিতে পারবেন। তিনি নাইট ব্যাটসম্যান রিঙ্কু সিং।

রিঙ্কু - India Tour Of West Indies

কিন্তু, শেষপর্যন্ত ক্যারিবিয়ান সফরের টি টোয়েন্টি দলে তিনি জায়গা পাননি। বুধবার প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েই দল ঘোষণা করেছেন অজিত আগরকর। টি টোয়েন্টি সিরিজে দলে নেই বিরাট, রোহিতদের মতো বড় নাম।

২০২৩ সালের আইপিএলে ১৪ ম্যাচে ৪৭৪ রান করেছেন রিঙ্কু সিং। গড় ছিল ৫৯.২৫। স্ট্রাইক রেট ১৪৯.৫২। আইপিএলের ফিনিশার হিসেবে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ সফরে যশস্বী ডাক পেলেও ব্রাত্য রিঙ্কু।

আইপিএলে দুরন্ত পারফর্ম করলেও রিঙ্কু সিং ঘরোয়া ক্রিকেটে নেমে হোঁচট খান। সেন্ট্রাল জোনের হয়ে দলীপ ট্রফিতে খেলতে নেমে দুই ইনিংসে আহামরি রান পাননি। তখনই আবার অনেকে ভেবেছিলেন, তাঁর এই অফ ফর্ম বিপদ ডেকে আনতে পারে। বাস্তবে হলও তাই।

India Tour Of West Indies - রিঙ্কু

তাহলে কী শুধু আইপিএল নয় নির্বাচক কমিটি ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্সেরও মূল্যায়ন করছেন জাতীয় দলের সুযোগ পাওয়ার ক্ষেত্রে। কিন্তু এরআগে ভারতীয় ক্রিকেট মহলের খবর ছিল ক্যারিবিয়ান সফরের টি টোয়েন্টি সিরিজেই সুযোগ দেওয়া হবে রিঙ্কুকে। এমনকি নাইট ব্যাটসম্যানকে দলে সুযোগ দেওয়ার জন্য সওয়াল করেন সুনীল গাভাসকর থেকে রবি শাস্ত্রীর মতো ক্রিকেটাররা।

নির্বাচক কমিটির প্রধান হয়ে বুধবারই প্রথম ঘোষণা করলেন অজিত আগরকর। কিন্তু প্রথম দল নির্বাচনেই থাকল বিতর্কের ছোঁয়া।২০২৩ আইপিএলে রিঙ্কুর পারফরম্যান্সের প্রশংসা করেন ক্রিকেট বিশ্লেষকরা। কিন্তু অজিত আগরকরের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিটি রিঙ্কুকে ব্রাত্য করেই রাখলেন। আলিগড়ের ব্যাটসম্যানের জাতীয় দলে ডাক পাওয়ার অপেক্ষার বাড়ল। একইসঙ্গে সদ্য মুখ্য নির্বাচক পদে বসা অজিত আগরকরের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছে।

India Tour Of West Indies - অজিত

তরুণদের নিয়ে গড়া টি-২০ দলের নেতৃত্বে হার্দিক পান্ডিয়া। অথচ এক ওভারে পাঁচ ছক্কার নায়ক, আইপিএলের অন্যতম সেরা ফিনিশার রিঙ্কু সিং উপেক্ষিত থেকে গেলেন। এমন স্বপ্নের পারফরম্যান্সের পর রিঙ্কুর কথা কেন ভাবলেন না নির্বাচকরা? উঠছে প্রশ্ন। সমাজ মাধ্যমে শুরু হয়েছে তীব্র সমালোচনা। এমনকি রিঙ্কুকে নিয়ে টুইট করেছেন ইরফান পাঠানও।

ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট ম্যাচের পাশাপাশি ৩টি ওডিআই এবং ৫টি টি-২০ ম্যাচ খেলবে ভারতীয় দল। টেস্ট সিরিজের জন্য ইতিমধ্যেই ভারতীয়রা ওয়েস্ট ইন্ডিজে পৌঁছে গিয়েছেন। সেখানে অনুশীলন করছেন ভারতীয় ক্রিকেটাররা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+