অস্ট্রেলিয়া সফরে বিরাটের সঙ্গে সম্ভবত নেই অনুষ্কা, এই কারণে আইপিএল শেষ হলেই দেশে ফিরতে পারেন

অস্ট্রেলিয়া সফরে বিরাটের সঙ্গে সম্ভবত নেই অনুষ্কা, এই কারণে আইপিএল শেষ হলেই দেশে ফিরতে পারেন

পুজোর ঢাকে কাঠির দিনই করোনা পরবর্তী সময়ে ভারতীয় ক্রিকেটের ঢাকে কাঠির দিন ঘোষণা হয়ে গেল। এদিন করোনা পরবর্তী সময় ভারতের অস্ট্রেলিয়া সফর নিয়ে যৌথ চুক্তি স্বাক্ষর করল ক্রিকেট অস্ট্রেলিয়া ও নিউ সাউথ ওয়েলস প্রশাসন।

কবে থেকে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর

কবে থেকে শুরু ভারতের অস্ট্রেলিয়া সফর

যার অর্থ কোভিড পরিস্থিতিতে মাথায় রেখে, অস্ট্রেলিয়ার প্রশাসন সূত্রে ভারতীয় দলের ক্রিকেট সফর নিয়ে সবুজ-সংকেত দিয়ে দেওয়া হল। আগামী মাসের ২৭ তারিখ বিরাট বাহিনীর অস্ট্রেলিয়া সফর শুরু হচ্ছে।

আইপিএল খেলেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বিরাটরা

আইপিএল খেলেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বিরাটরা

আইপিএল খেলেই জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে বিরাট-শামিরা অস্ট্রেলিয়া সফরের জন্যে উড়ে যাবেন। করোনা আবহের কথা মাথায় রেখে অস্ট্রেলিয়া পৌঁছে মহামারীর সময় সিডনিতে কোয়ারেন্টাইনে থাকবেন।

কত জন ক্রিকেটার পাঠানো হতে পারে

কত জন ক্রিকেটার পাঠানো হতে পারে

বিরাট কোহলিদের অস্ট্রেলিয়া সফরে পুরো সিরিজের কথা মাথায় রেখে পাঠানো হতে পারে ৩২ জন ক্রিকেটারের দল পাঠানো হবে বলে প্রাথমিকভাবে পরিকল্পনা করা হয়েছে। দলের সাপোর্ট স্টাফ মিলিয়ে ৫০ জন অস্ট্রেলিয়া যেতে পারেন।

দেশে ফিরবেন অনুষ্কা শর্মা, রীতিকারা

দেশে ফিরবেন অনুষ্কা শর্মা, রীতিকারা

আইপিএল শেষ হলে বিরাট-রোহিতরা অস্ট্রেলিয়া সফরের জন্যে উড়ে গেলেও অনুষ্কা-রীতিকাদের দেশে ফিরে আসতে হবে। জানা গিয়েছে এই সফরে শুধুমাত্র ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরাই অস্ট্রেলিয়ায় যাবেন। প্রায় দু'মাসের সফরে ঝুঁকি এড়িয়ে চলতেই খেলোয়াড়দের সঙ্গে স্ত্রী-বান্ধবী বা পরিবারের কেউ যাবেন না। ফলে আইপিএল শেষ হলেই অনুষ্কা-রীতিকাদের দেশে ফিরতে হচ্ছে।

একনজরে ভারতের অস্ট্রেলিয়া সফরের সূচি

একনজরে ভারতের অস্ট্রেলিয়া সফরের সূচি

২৭ ও ২৯ নভেম্বর ভারত-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম দুটি ওডিআই ম্যাচ রয়েছে, এরপর ১ ডিসেম্বর ক্যানবেরাতে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ। ৪ ডিসেম্বর থেকে এরপর টি-২০ সিরিজ শুরু। ৬ ও ৮ তারিখ সিরিজের বাকি দুটি টি-২০ ম্যাচ খেলা হবে। ১৭ ডিসেম্বর থেকে অ্যাডিলেড ওভালে পিঙ্ক বল টেস্ট দিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের বহু প্রত্যাশিত টেস্ট সিরিজ শুরু হচ্ছে। ২৬-৩০ ডিসেম্বর এমসিজিতে বক্সিং ডে টেস্ট হওয়ার কথা হয়েছে। এরপর ৭-১১ জানুয়ারি সিডনিতে তৃতীয় ও ১৫-১৯ জানুয়ারি ব্রিসব্রেনে চতুর্থ টেস্ট অনুষ্ঠিত হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+