ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বরেকর্ড গড়ার মুখে, রাহুল-সহ কোন পাঁচ ক্রিকেটার করতে পারেন বাজিমাত?

আইপিএল শেষ। এবার ফোকাস আন্তর্জাতিক ক্রিকেটে। টি ২০ বিশ্বকাপের প্রস্তুতির জন্য আগামী কয়েকটি সিরিজ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার শুরুটা হতে চলেছে দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে। দিল্লিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথম টি ২০ আন্তর্জাতিকে হারালেই টানা ১৩টি টি ২০ জেতার বিশ্বরেকর্ড গড়বে ভারত। এখনও অবধি ভারত টানা ১২টি ম্যাচ জিতে আফগানিস্তান ও রোমানিয়ার কীর্তি স্পর্শ করে একাসনে রয়েছে। পাঁচ ম্যাচের টি ২০ সিরিজে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা কয়েকজন ক্রিকেটারের দিকে বিশেষ নজর রাখবেন।

লোকেশ রাহুল

লোকেশ রাহুল

লোকেশ রাহুল দক্ষিণ আফ্রিকায় একটি টেস্ট ও তিনটি একদিনের আন্তর্জাতিকে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। সব কটিতেই ভারত হেরেছে। তবে আইপিএলে লখনউ সুপার জায়ান্টস রাহুলের অধিনায়কত্বে এলিমিনেটর অবধি পৌঁছেছিল। রোহিত শর্মা বিশ্রামে থাকায় তাঁর ডেপুটি রাহুল প্রোটিয়াদের বিরুদ্ধে অধিনায়কত্ব করবেন। ঋষভ পন্থ হয়েছেন সহ অধিনায়ক। ফলে রাহুল নিশ্চিতভাবেই চাইবেন ভারত অধিনায়ক হিসেবে রোহিতের উত্তরসূরী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে। রাহুল এবারের আইপিএলে ৬১৬ রান করেছেন, যা ভারতীয়দের মধ্যে সবচেয়ে বেশি। গড় ৫১.৩৩, স্ট্রাইক রেট ১৩৫.৩৮।

হার্দিক পাণ্ডিয়া

হার্দিক পাণ্ডিয়া

হার্দিক পাণ্ডিয়ার কেরিয়ারে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এবারের আইপিএল। চোট সারিয়ে মাঠে ফিরে তিনি ছিলেন দুরন্ত ছন্দে। শান্ত থেকে নেতৃত্বদানে নজর কেড়েছেন, অনেকে তাঁকে মহেন্দ্র সিং ধোনির মতো ক্যাপ্টেন কুল বলেও অভিহিত করছেন। তাঁর ফিটনেস নিয়ে থাকা যাবতীয় সংশয় দূর করেছেন কুং ফু পাণ্ডিয়া। গুজরাত টাইটান্স আইপিএল আবির্ভাবেই পাণ্ডিয়ার অধিনায়কত্বে চ্যাম্পিয়ন হয়েছে। ৪৮৭ রান করার পাশাপাশি ৮ উইকেট পেয়েছেন পাণ্ডিয়া। ফাইনালেও তিনি সেরার পুরস্কারটি ছিনিয়ে নিয়েছেন অসাধারণ পারফরম্যান্সের সুবাদে। ফাইনালে ১৭ রানে ৩ উইকেট নেওয়ার পাশাপাশি ৩০ বলে ৩৪ রান করেন পাণ্ডিয়া। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর আয়ারল্যান্ডে তাঁকেই অধিনায়ক করতে পারেন নির্বাচকরা।

দীনেশ কার্তিক

দীনেশ কার্তিক

আইপিএলে দুরন্ত ফর্মে থাকায় দীনেশ কার্তিক ২০১৯ সালের পর ভারতীয় দলে কামব্যাক করেছেন। ১৮৩ গড় রেখে এবারের আইপিএলে ডিকে সুপার স্ট্রাইকার অব দ্য সিজন পুরস্কারটি পেয়েছেন। ৫৫ গড়ে ৩৩০ রান করা দীনেশ কার্তিককে ফিনিশারের ভূমিকাতেই পেতে চাইছে ভারতীয় দল। ইতিমধ্যেই কার্তিক জানিয়েছেন, দেশকে টি ২০ বিশ্বকাপে জেতানোই তাঁর লক্ষ্য।

উমরান মালিক

উমরান মালিক

গত আইপিএলে গতি দিয়ে নজর কেড়েছিলেন। এবারের আইপিএলে বিধ্বংসী মেজাজে ছিলেন উমরান মালিক। ফাইনালের আগে অবধি তাঁর ঘণ্টা ১৫৭ কিলোমিটার বেগের বলটিই ছিল দ্রুততম। ফাইনালে সেই কীর্তি টপকে যান গুজরাত টাইটান্সের লকি ফার্গুসন। কিন্তু উমরান বেশিরভাগই ১৫০ থেকে ১৫৫ কিলোমিটার বেগে বল করে গিয়েছেন। পেয়েছেন ২২টি উইকেট। তবে ওভার প্রতি রানটি বেশি দিয়ে ফেলছেন। ৭ ওভার বা তার পর থেকেই উমরানকে বেশিরভাগ আক্রমণে এনেছেন সানরাইজার্স হায়দরাবাদ অধিনায়ক কেন উইলিয়ামসন। আইপিএলে তিনি ২৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে লিগ ম্যাচেই। তবে শাহিন শাহ আফ্রিদি-সহ অনেকেই উমরানকে লাইন ও লেংথে বেশি নজর দেওয়ার পরামর্শ দিয়েছেন। সুনীল গাভাসকর বলেছেন, লেগ সাইডে ওয়াইডে নিয়ন্ত্রণ আনলেই উমরানকে খেলা খুব কঠিন হতে পারে ব্যাটারদের।

অর্শদীপ সিং

অর্শদীপ সিং

দক্ষিণ আফ্রিকা সিরিজে অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের। পাঞ্জাব কিংসের হয়ে ডেথ ওভারে অসাধারণ বোলিং করেছেন। নিখুঁত ইয়র্কার লাগাতার চালিয়ে ব্যাটারদের বিব্রত রেখেছেন। ওয়াইড ইয়র্কার করার ক্ষেত্রেও বিশেষ পারদর্শী। অর্শদীপ ১৪টি ম্যাচে ১০ উইকেট পেয়েছেন। সেরা বোলিং ৩৭ রানে ৩ উইকেট। ইকনমি চমকপ্রদ, ৭.৭০।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+