লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল ইডেনে নেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি ২০ সিরিজে, কারণটা কী?
আইপিএল নিলামের আগের দিন ধাক্কা খেলেন লোকেশ রাহুল ও অক্ষর প্যাটেল। দুজনেই ইডেনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অনুষ্ঠেয় তিন ম্যাচের টি ২০ সিরিজ থেকে ছিটকে গেলেন। ভারতের সহ অধিনায়ক তথা আইপিএলে লখনই সুপার জায়ান্টসের অধিনায়ক লোকেশ রাহুল আজ আমেদাবাদে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচেও খেলছেন না।

এদিন টস জেতার পর ভারত অধিনায়ক রোহিত শর্মা বলেছিলেন, রাহুলের হাল্কা চোট রয়েছে। সে কারণে তিনি আজ খেলছেন না। দলে নেওয়া হয় করোনাজয়ী শিখর ধাওয়ানকে। যদিও ব্যাট করতে নেমে ধাওয়ান আজ হতাশই করেছেন। বিসিসিআইয়ের তরফে জানানো হয়েছে, রাহুল দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক ম্যাচে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন। অন্যদিকে, অক্ষর প্যাটেল করোনা জয় করলেও তাঁর শেষ পর্যায়ের রিহ্যাব চলছে। দুজনেরই আপাতত গন্তব্য হচ্ছে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট আকাদেমি।
🚨 NEWS 🚨: KL Rahul and Axar Patel ruled out of @Paytm #INDvWI T20I Series. #TeamIndia
— BCCI (@BCCI) February 11, 2022
The All-India Senior Selection Committee has named Rututaj Gaikwad and Deepak Hooda as replacements.
More Details 🔽
ঋতুরাজ গায়কোয়াড়ও করোনা আক্রান্ত হয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজ শুরুর আগে। তাঁর করোনা রিপোর্ট নেগেটিভ এলেও আজ তৃতীয় একদিনের আন্তর্জাতিকে তাঁকে নামানো হয়নি। রাহুলের পরিবর্ত হিসেবে ঋতুরাজকে টি ২০ দলে নিয়েছেন নির্বাচকরা। অলরাউন্ডার অক্ষর প্যাটেলের পরিবর্ত হিসেবে সুযোগ পেয়েছেন দীপক হুডা। হুডা এদিনের একদিনের আন্তর্জাতিকে বাদ পড়েছেন। এদিন ধাওয়ান ব্যর্থ হলেও ব্যাট হাতে ভরসা জুগিয়েছেন শ্রেয়স আইয়ার ও দীপক চাহার। কামব্যাক ম্যাতে বল হাতেও দারুণ ছন্দে থাকারই ইঙ্গিত দিয়েছেন চাহার।
A double-wicket over! 👏 👏
— BCCI (@BCCI) February 11, 2022
Superb stuff this is from @deepak_chahar9 as he dismisses Brandon King & Shamarh Brooks. 👍 👍
West Indies three down. #TeamIndia #INDvWI @Paytm
Follow the match ▶️ https://t.co/9pGAfWtQZV pic.twitter.com/OjaJS4Dchj
ফেব্রুয়ারির ১৬, ১৮ ও ২০ তারিখ ইডেনে হবে তিন ম্যাচের টি ২০ সিরিজ। এই সিরিজে গ্যালারিতে দর্শক রাখার অনুমতি দেওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে দরবার করেছে সিএবি। গতকাল সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই মাঠে ৭৫ শতাংশ দর্শক রেখে খেলাধুলো আয়োজনের অনুমতি দিয়েছে। আমরাও বিসিসিআইকে অনুরোধ করেছি, ইতিবাচক সাড়ার অপেক্ষাতেই রয়েছি। যদিও আগেই বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়েছিলেন, করোনা সংক্রমণের ঝুঁকির কথা ভেবেই স্টেডিয়ামে দর্শক প্রবেশের অনুমতি দিচ্ছে না বিসিসিআই। এখনও বোর্ডের তরফে কোনও কিছুই জানানোও হয়নি।
First success with the ball for #TeamIndia, courtesy @mdsirajofficial! 👍 👍
— BCCI (@BCCI) February 11, 2022
West Indies lose Shai Hope in the chase. #INDvWI @Paytm
Follow the match ▶️ https://t.co/9pGAfWtQZV pic.twitter.com/PUzrL9IifC
ভারতের টি ২০ দল- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, দীপক চাহার, শার্দুল ঠাকুর, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আবেশ খান, হর্ষল প্যাটেল, ঋতুরাজ গায়কোয়াড় ও দীপক হুডা।












Click it and Unblock the Notifications