শুভমানের চোট নিয়ে বাড়ল উদ্বেগ, ইডেন টেস্টে স্পিনারদের দাপটে ভারতের জয় সময়ের অপেক্ষা

আড়াই দিনেই ইডেনে দক্ষিণ আফ্রিকার প্রথম টেস্ট জয়ের হাতছানি ভারতের সামনে। আজ দ্বিতীয় দিনে পড়ল ১৫ উইকেট। দাপট দেখালেন স্পিনাররাই।

দক্ষিণ আফ্রিকার ১৫৯ রানের জবাবে ১৮৯ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। এরপর দিনের শেষে দ্বিতীয় ইনিংসে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ৯৩ রান।

গতকাল প্রথম দিনের শেষে ভারতের স্কোর ছিল ২০ ওভারে ১ উইকেটে ৩৭। ৩৪.২ ওভারে ৭৫ রানে পড়ে দ্বিতীয় উইকেট। ওয়াশিংটন সুন্দর ৮২ বলে ২৯ রান করে সাইমন হার্মারের বলে আউট হন। এরপর অধিনায়ক শুভমান গিল ব্যাট করতে নামেন। একটি চার মারার পরেই বিপত্তি।

নেক স্প্যাজমের কারণে তিনি মাঠ ছাড়েন। পরে ফিল্ডিংও করতে নামেননি। গিল ৩ বলে ৪ রান করে রিটায়ার্ড হার্ট হন। লোকেশ রাহুল করেন ১১৯ বলে ৩৯ রান। ঋষভ পন্থ ও রবীন্দ্র জাদেজা দুজনেই ব্যক্তিগত ২৭ রানে সাজঘরে ফেরেন। ধ্রুব জুরেল ১৪, অক্ষর প্যাটেল ১৬, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ ১ রানের বেশি করতে পারেননি। জসপ্রীত বুমরাহ ৩ বলে ১ রানে অপরাজিত থাকেন।

সাইমন হার্মার ৪টি মেডেন-সহ ১৫.২ ওভারে ৩০ রান খরচ করে চার উইকেট নেন। মার্কো জানসেন ৪টি মেডেন-সহ ১৫ ওভারে ৩৫ রান খরচ করে নেন তিন উইকেট। কেশব মহারাজ ও করবিন বশের ঝুলিতে ১টি করে উইকেট।

জবাবে খেলতে নেমে শুরু থেকেই ভারতীয় স্পিনারদের সামনে অস্বস্তিতে পড়ে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং লাইন আপ। দিনের শেষে ৩৫ ওভারে প্রোটিয়াদের স্কোর ৭ উইকেটে ৯৩। ফলে তেম্বা বাভুমার দল এগিয়ে রয়েছে ৬৩ রানে, হাতে তিন উইকেট।

রায়ান রিকেলটন ১১, এইডেন মার্করাম ৪, উইয়ান মুল্ডার ১১, টনি ডি জোর্জি ২, ট্রিস্টান স্টাবস ৫, কাইল ভেরেইন ৯, মার্কো জানসেন ১৩ রানে আউট হন। অধিনায়ক তেম্বা বাভুমা তিনটি চারের সাহায্যে ৭৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। বশ অপরাজিত আছেন ১ রানে। এদিন তৃতীয় সেশনে ৬টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা।

রবীন্দ্র জাদেজা ৩টি মেডেন-সহ ১৩ ওভারে ২৯ রানের বিনিময়ে চার উইকেট নেন। কুলদীপ যাদব ৫ ওভার হাত ঘুরিয়েছেন, ১টি মেডেন, ১২ রানের বিনিময়ে তিনি ২টি উইকেট দখল করেন। অক্ষর প্যাটেল নেন ১ উইকেট।

এদিকে, শুভমান গিলের চোট চিন্তায় রাখল ভারতকে। শুভমানকে বিকেল ৫টা নাগাদ স্ট্রেচারে করে বের করা হয় ভারতীয় ড্রেসিংরুম থেকে। তাঁর ঘাড়ের চোট যাতে না বাড়ে সে কারণেই ছিল বিশেষ বন্দোবস্ত। সূত্রের খবর, শুভমানের চোট কতটা গুরুতর তা যাচাইয়ের জন্য তাঁকে শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+