শেষ পর্যন্ত সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে? কোহলিদের সেমিফাইনাল মহারণই বা কবে? জেনে নিন
শনিবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হল। মঙ্গলবার ৯ জুলাই থেকে এবার শুরু হতে চলেছে নটআউটের লড়াই। সেমিফাইনালে পর্বে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড
শনিবার অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে ২০১৯ বিশ্বকাপের লিগ পর্ব শেষ হল। মঙ্গলবার ৯ জুলাই থেকে এবার শুরু হতে চলেছে নটআউটের লড়াই। সেমিফাইনালে পর্বে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
লিগ পর্বের শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ১০ রানে ম্যাচ হেরে বসেছে অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে ৩২৫ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে ডেভিড ওয়ার্নারের ১২২ ও অ্যালেক্স ক্যারির ৮৫ রানের লড়াইয়ের সুবাদে ম্যাচ প্রায় জিতে নিয়েছিল অজিরা। শেষ পর্যন্ত অবশ্য ম্যাচের এক বল বাকি থাকতে ৩১৫ রানে অজিদের ইনিংস শেষ হয়। ১০ রানে ম্যাচ জেতে দক্ষিণ আফ্রিকা।
South Africa sign off from #CWC19 with a thrilling 10-run win over Australia in Manchester.#ProteaFire | #AUSvSA pic.twitter.com/UXnRGu7yAv
— ICC (@ICC) July 6, 2019
The #CWC19 semi-finals are confirmed! 👊 pic.twitter.com/rpnOaeWAzr
— Cricket World Cup (@cricketworldcup) July 6, 2019
বিশ্বকাপে নকআউটে পয়েন্ট টেবিলের ১ বনাম ৪ নম্বর দল সেমিফাইনাল খেলবে। সেক্ষেত্রে ৯ জুলাই ম্যাঞ্চেস্টারে ভারতের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।
১১ জুলাই এজবাস্টনে পয়েন্ট টেবিলের ২ বনাম ৩ অর্থাৎ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল খেলবে ইংল্যান্ড।
South Africa signed out of the @cricketworldcup in style by bringing down the defending champions 💪#ProteaFire | #CWC19 pic.twitter.com/5YAGweJ3mF
— ICC (@ICC) July 6, 2019
১) ভারত- ৯ ম্যাচ শেষে ১৫ পয়েন্ট
২) অস্ট্রেলিয়া- ৯ ম্যাচ শেষে ১৪ পয়েন্ট
৩) ইংল্যান্ড- ৯ম্যাচ শেষে ১২ পয়েন্ট
৪) নিউজিল্যান্ড- ৯ ম্যাচ শেষে ১১ পয়েন্ট
Click it and Unblock the Notifications