ধরমশালায় ফের টি ২০ সিরিজ জয়ের সামনে রোহিতের ভারত, টসের ফল ও দুই দলের একাদশ কী?

লখনউয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচ জিতে ধরমশালায় পা রেখেছে ভারত। আজ জিতলেই টি ২০ বিশ্বকাপের পর থেকে টানা তৃতীয় টি ২০ সিরিজ জিতবে রোহিত শর্মার দল। ইতিমধ্যেই গত বিশ্বকাপ থেকে ধরলে ভারত টানা ১০টি টি ২০ ম্যাচ জিতেছে। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরে হোয়াইটওয়াশ এড়ালেও ভারতে এসে তা শ্রীলঙ্কা আদৌ করতে পারবে কিনা তার উত্তর মিলবে শৈলশহরে।

ধরমশালায় ফের টি ২০ সিরিজ জয়ের সামনে রোহিতের ভারত, টসের ফল ও দুই দলের একাদশ কী?

ধরমশালায় গত দুই দিন ধরেই বৃষ্টি হচ্ছিল। নির্ধারিত সময়ে আজ খেলা শুরু হতে পারবে কিনা তা নিয়েও ছিল সংশয়। এর আগে বৃষ্টিতে ভারতের একটি টি ২০ ও ওয়ান ডে বৃষ্টিতে ধুয়ে গিয়েছিল। ফলে ২০১৬ সালের পর এই প্রথম ধরমশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে টি ২০ আন্তর্জাতিক হচ্ছে। নির্ধারিত সময়েই টস হয়েছে। পিচও ভালো আচরণই করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। পিচে ঘাস রয়েছে। ফলে প্রথম দিকে বল স্যুইং করাতে পারেন পেসাররা। টসের কিছু আগেও তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস। রাতে ঠাণ্ডা আরও বাড়তে পারে। টস জিতে ফিল্ডিং নিয়েছে ভারত।

ভারতের প্রথম একাদশ অপরিবর্তিত।শ্রীলঙ্কা দলে দুটি পরিবর্তন হয়েছে। জেফ্রি ভ্যান্ডারসে ও জানিথ লিয়ানাগে আগের ম্যাচের দল থেকে বাদ পড়েছেন। এই ম্যাচে খেলানো হচ্ছে বিনুরা ফার্নান্দো ও দানুষ্কা গুণতিলকাকে। টস জেতার পর রোহিত শর্মা বলেন, এই ম্যাচে আমরা রান তাড়া করার লক্ষ্যেই টস জিতে ফিল্ডিং নিয়েছে। রাত বাড়লে ঠাণ্ডা বাড়বে নিশ্চিতভাবেই, তবে সেজন্য আমরা সকলেই প্রস্তুত। এখানকার ঠাণ্ডা জয় বা পরাজয় নির্ধারণে কোনও ভূমিকা নেবে না।

কব্জির চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। তার আগে দীপক চাহার ও সূর্যকুমার যাদব। রোহিত বলেন, টানা খেলছি আমরা, দলে স্বাভাবিকভাবেই চোট সমস্যা থাকবে। তবে তারই মধ্যে আমরা প্রথম একাদশে থাকা সকলকে নিজেদের মেলে ধরার সুযোগ দিতে চাই। শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকার কথায়, আজ সকালেও বৃষ্টি হয়েছে। পিচ কভারের তলায় ছিল। ফলে আমরাও টস জিতলে ফিল্ডিং নিতাম। ঘুরে দাঁড়াতে ব্যাটারদের দিকেই তাকিয়ে শ্রীলঙ্কার অধিনায়ক।

ভারতের প্রথম একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজা, সঞ্জু স্যামসন, দীপক হুডা, ভেঙ্কটেশ আইয়ার, রবীন্দ্র জাদেজা, হর্ষল প্যাটেল, ভুবনেশ্বর কুমার, জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল।

শ্রীলঙ্কার প্রথম একাদশ- দানুষ্কা গুণতিলকা, পাথুম নিসঙ্কা, কামিল মিশারা, চরিথ আসালঙ্কা, দানুষ্কা গুণতিলকা, দীনেশ চান্দিমল (উইকেটকিপার), দাসুন শানাকা (অধিনায়ক), চামিকা করুণারত্নে, দুষ্মন্ত চামিরা, প্রবীণ জয়বিক্রমা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+