নিউজিল্যান্ডের বিরুদ্ধে টস জিতে ফিল্ডিং নিলেন রোহিত, ভারতীয় দলে অভিষেক ভেঙ্কটেশের, দুই দলে ১০ পরিবর্তন

জয়পুরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি ২০ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে নিউজিল্যান্ডকে ব্যাট করতে পাঠাল ভারত। ভারতীয় দলে অভিষেক হচ্ছে ভেঙ্কটেশ আইয়ারের। প্রথম একাদশে ফিরলেন শ্রেয়স আইয়ার, মহম্মদ সিরাজ, দীপক চাহার, অক্ষর প্যাটেল ও ভুবনেশ্বর কুমার। নিউজিল্যান্ড দলেও চারটি পরিবর্তন হয়েছে।

ভারতীয় দলে অভিষেক ভেঙ্কটেশের, দুই দলে ৯ পরিবর্তন

গত বছর নিউজিল্যান্ডে গিয়ে কিউয়িদের ৫-০ ব্যবধানে হারিয়ে এসেছিল ভারত। যদিও টি ২০ বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে শেষ সাক্ষাতে বিরাট কোহলির ভারত ৮ উইকেটে পরাস্ত হয়। বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি, বরুণ চক্রবর্তী, রবীন্দ্র জাদেজা, হার্দিক পাণ্ডিয়া নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে টি ২০ সিরিজের দলে নেই। জয়পুরে আজই প্রথম টি ২০ আন্তর্জাতিক ম্যাচ হচ্ছে। আইপিএলে ২০১৯ সালে এখানে যে ম্যাচগুলি হয়েছিল তার সিংহভাগই রান তাড়া করে জিতেছিল বিভিন্ন দল। আইপিএল, টি ২০ বিশ্বকাপের পর এদিনের ম্যাচে শিশির কতটা প্রভাব ফেলে সেদিকে নজর থাকবে। তবে ম্যাচ শুরুর সময় যেমন আধ ঘণ্টা এগিয়ে এসেছে, তেমনই জয়পুরে বিগত কয়েক দিন ধরেই সন্ধ্যা থেকেই শিশির পড়তে শুরু করে। শিশির যাতে ম্যাচে প্রভাব না ফেলে সেজন্য বিশেষ স্প্রে ছড়ানো হচ্ছে। ২০০ দিন পর ভারতে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার পর আজ জয়পুরেই লক্ষ্য করা যাবে চলতি তিন ম্যাচের টি ২০ সিরিজে ডিউ কতটা ফ্যাক্টর হয়।

আজ দেশের টি ২০ অধিনায়ক হিসেবে পাকাপাকিভাবে দায়িত্ব পাওয়ার পর টস জিতেছেন রোহিত শর্মা। তিনি কয়েন ছুড়লে হেড কল করেছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক টিম সাউদি। টেল পড়ায় টস জিতে রোহিত কোনও ঝুঁকি না নিয়ে রান তাড়া করার সিদ্ধান্ত নেন। ভারতীয় দলের নতুন লুক নিয়ে বলেন, টি ২০ বিশ্বকাপের অনেকেই এই সিরিজে নেই। অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারের অভিষেক হচ্ছে। ছয় ব্যাটার, তিন বিশেষজ্ঞ পেসার ও দুই স্পিনার নিয়ে নামছি। নিউজিল্যান্ডের যে দল বিশ্বকাপ ফাইনাল খেলেছিল সেই দলের থেকে এই ম্যাচে নেই কেন উইলিয়ামসন (যিনি সিরিজেই খেলবেন না), জিমি নিশাম, ইশ সোধি ও অ্যাডাম মিলনে। লকি ফার্গুসন ফিট হয়ে দলে এসেছেন। তাঁর সঙ্গেই সুযোগ দেওয়া হয়েছে টড অ্যাসলে, মার্ক চ্যাপম্যান ও রাচিন রবীন্দ্রকে। দুই দল মিলিয়ে পরিবর্তন মোট ১০টি।

ভেঙ্কটেশ আইয়ার আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ওপেন করতে নেমে বিধ্বংসী মেজাজে ছিলেন। তবে এদিন ওপেন করতে না পারলেও দেশের হয়ে প্রথম ম্যাচ খেলার আগে রীতিমতো উত্তেজিত। রোহিত শর্মার অধিনায়কত্বে এবং কিংবদন্তি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে প্রথমবার খেলার সুযোগ পাওয়াই যার অন্যতম কারণ। তিনি বলেন, ওপেন করতে না পারাটা নিয়ে চিন্তিত নই। দেশের হয়ে খেলার সুযোগ পেয়েছি, যে কোনও পজিশনে খেলার জন্য প্রস্তুত।

ভারত- রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মহম্মদ সিরাজ ও দীপক চাহার।

নিউজিল্যান্ড- মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, টিম সেইফার্ট (উইকেটকিপার), রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, টিম সাউদি (অধিনায়ক), টস অ্যাসলে, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+