টি ২০ আন্তর্জাতিকে ভারতের সবচেয়ে বড় জয়! আফগানিস্তান নিউজিল্যান্ডকে হারালেই কেন শেষ চারে বিরাটরা?

টি ২০ বিশ্বকাপে পাকিস্তান ও নিউজিল্যান্ডের কাছে পরাজয়ের পর খাদের কিনারায় চলে গিয়েছিল ভারত। অনেকেই ধরে নিয়েছিলেন টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা আর হল না বিরাট কোহলির দলের! কিন্তু আজ দুবাইয়ে স্কটল্যান্ডকে হারানোর পর যা পরিস্থিতি দাঁড়াল তাতে একমাত্র নিউজিল্যান্ড আফগানিস্তানকে হারিয়ে দিলেই বিদায় নেবে ভারত। সেক্ষেত্রে পাকিস্তানের পর গ্রুপ ২ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে পৌঁছাতে পারবে কিউয়িরা। আর আফগানরা নিউজিল্যান্ডকে হারিয়ে দিলেই ভারতের শেষ চারের পথ প্রশস্ত হয়ে যাবে।

বিরাট জয়

বিরাট জয়

স্কটল্যান্ডকে আজ ৮১ বল বাকি থাকতে ৮ উইকেটে হারিয়ে দিয়েছে বিরাট কোহলির দল। অধিনায়কের জন্মদিনে এটিই টি ২০ আন্তর্জাতিকে রান তাড়া করে ভারতের বলের নিরিখে সেরা ব্যবধানে জয়। এই জয়ের সুবাদে ভারত গ্রুপ ২-এর তৃতীয় স্থানে উঠে এল। আফগানিস্তানের পর নামিবিয়ার বিরুদ্ধে দাপুটে জয় ছিনিয়ে নেওয়ায় ভারতের চার ম্যাচে হল চার পয়েন্ট। কিন্তু নেট রান রেটে গ্রুপের সব দলকেই টেক্কা দিল বিরাট-বাহিনী। এতে সবচেয়ে বড় সুবিধা হল, আফগানিস্তান যদি রবিবার নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে দুই দলই পাঁচ ম্যাচে ৬ পয়েন্টে শেষ করবে। ভারতের নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচ সোমবার। ফলে ভারত আজকের মতোই হিসেব কষে সেমিফাইনালে ওঠার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীকে নেট রান রেটের নিরিখেই পিছনে ফেলতে পারবে।

নেট রান রেটে সকলকে টেক্কা

নেট রান রেটে সকলকে টেক্কা

ভারতের নেট রান হল ১.৬১৯। পাকিস্তান পৌঁছে গিয়েছে সেমিফাইনালে চার ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে। বাবর আজমের দলের নেট রান রেট (১.০৬৫)-ও ভারতের চেয়ে কম। নিউজিল্যান্ড নামিবিয়াকে ৫২ রানে হারানোয় কেন উইলিয়ামসনের দলের নেট রান রেট বেড়ে হয়েছে ১.২৭৭। চার ম্যাচে কিউয়িরা ৬ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে। আফগানিস্তানের চার ম্যাচে ভারতের মতোই চার পয়েন্ট। আফগানদের নেট রান রেট এখন ১.৪৮১। নামিবিয়া ৪ ম্যাচে ২ পয়েন্ট পেয়েছে, তাদের নেট রান রেট মাইনাস (-) ১.৮৫১। স্কটল্যান্ড বিশ্বকাপের প্রথম রাউন্ডে সব ম্যাচ জিতলেও সুপার টুয়েলভের চারটি ম্যাচেই পরাজিত হয়েছে, নেট রান রেট মাইনাস (-) ৩.৪৯৪। সেমিফাইনালে উঠে গেলেও পাকিস্তান শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারিয়ে ৫ ম্যাচে ১০ পয়েন্টই পেতে চাইবে।

দাপুটে পারফরম্যান্স

দাপুটে পারফরম্যান্স

বিরাট কোহলি ম্যাচের শেষে বলেন, দাপুটে পারফরম্যান্স দেখিয়েছে ভারত। এমন খেলাটাই আমরা চাইছিলাম। আমি আজ বেশি কিছু বলতে চাই না, কারণ আমরা কেমন খেলি সে সম্পর্কে আমরা ওয়াকিবহাল। টস, কন্ডিশন অনেক সময় টি ২০ ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে নেয়। তবে দল চেনা ছন্দে ফেরায় আমি খুশি। আমরা চেয়েছিলাম প্রতিপক্ষকে ১০০-১২০ রানের মধ্যে বেঁধে ফেলতে এবং ৮ থেকে ১০ ওভারের মধ্যে ম্যাচ শেষ করাই লক্ষ্য ছিল। আমাদের প্র্যাকটিস ম্যাচেও এমন পরিস্থিতি তৈরি করে খেলা হয় এবং ব্যাটাররা সেভাবেই ব্যাটিং করে থাকেন। দুই ওভারের আক্রমণাত্মক ক্রিকেট একটা টুর্নামেন্টের মোমেন্টাম বদলে দেয়। আগের দুটি ম্যাচেও এমন দুই ওভারের ব্যাটিং করতে পারিনি আমরা, তাহলে ফল অন্যরকম হতে পারত। তবে সকলেই চেনা ছন্দে যে ফিরেছেন তাতেই আমি খুশি।

ভালো ব্র্যান্ডের ক্রিকেট

ভালো ব্র্যান্ডের ক্রিকেট

আজ জন্মদিনে বিরাট জয়। ৩৩তম জন্মদিনের সেলিব্রেশন নিয়ে বিরাট বলেন, সেই পর্যায় পেরিয়ে এসেছি। আমার স্ত্রী ও কন্যা এখন আমার সঙ্গেই রয়েছেন। সেই সেলিব্রেশনই যথেষ্ট। বিশ্বকাপ চলাকালীন পরিবারকে সঙ্গে পাওয়া আশীর্বাদের মতো। এদিন ম্যাচের সেরা হয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি বলেন, এই পিচে বোলিং উপভোগ করেছি। বল ঘুরিয়ে প্রথম উইকেটা পেয়েছি বলে সেটাই স্পেশ্যাল। ভালো ব্র্যান্ডের ক্রিকেট খেলাই আমাদের লক্ষ্য ছিল। এভাবে খেলতে থাকলে আমাদের কেউই হারাতে পারবে না। টি ২০ ক্রিকেটে এভাবেই আমাদের খেলতে হবে।

নজরে রবিবার

নজরে রবিবার

ভারতের পরের ম্যাচ নামিবিয়ার বিরুদ্ধে সুপার টুয়েলভের শেষ ম্যাচ সোমবার। যদিও সকলের নজর থাকবে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যে ম্যাচের দিকে। ২০১৯ সালের বিশ্বকাপে সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরেই বিদায় নিয়েছিল ভারত। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ভারতকে হারিয়েছিল নিউজিল্যান্ড। বিরাট কোহলি এখনও অধিনায়ক হিসেবে কোনও আইসিসি ট্রফি জিততে পারেননি। টি ২০ বিশ্বকাপে শেষবার নেতৃত্ব দিচ্ছেন। বিশ্বকাপের পর ভারতের সীমিত ওভারের ক্রিকেটেই অধিনায়ক বদলের জোরালো সম্ভাবনা। কোচ-সহ বর্তমান সাপোর্ট স্টাফদেরও মেয়াদ শেষ হচ্ছে চলতি বিশ্বকাপেই। রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে আগামী বছর টি ২০ বিশ্বকাপ এবং ২০২৩ সালের বিশ্বকাপ ভারত খেলবে সম্ভবত নতুন অধিনায়কের নেতৃত্বেই। ফলে আফগানিস্তানের জয় প্রার্থনাই এখন করবেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+