কানপুর টেস্টে ভারতের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড

কানপুর টেস্টের প্রথম দিনে মধ্যাহ্নভোজের বিরতি ও চা বিরতির মধ্যে ভারতের তিন উইকেট তুলে নিয়ে তুল্যমূল্য লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড। প্রথম সেশনের প্রথম ঘণ্টায় কিউয়ি বোলাররা ভালো বোলিং করছিলেন। দ্বিতীয় ঘণ্টায় ভারতীয় ব্যাটাররা পাল্টা চাপে ফেলেছিলেন কেন উইলিয়ামসনের বোলারদের। লাঞ্চে ভারতের স্কোর ছিল ১ উইকেটে ৮২। সেখান থেকে চা বিরতিতে অজিঙ্ক রাহানের দলের রান ৪ উইকেটে ১৫৪।

ভারতের বিরুদ্ধে তুল্যমূল্য লড়াই চালাচ্ছে নিউজিল্যান্ড

দ্বিতীয় সেশনের প্রথম ওভারের শেষ বলেই শুভমান গিলকে বোল্ড করেন কাইল জেমিসন। ফলে ৮২ রানেই দ্বিতীয় উইকেট পড়ে ভারতের। ৮৮ বল খেলে ২৬ রানের বেশি করতে পারেননি চেতেশ্বর পূজারা। তিনি আউট হন ৩৭.৪ ওভারে দলের ১০৬ রানের মাথায়, পূজারার উইকেটটি নেন টিম সাউদি। এরপর বড় ইনিংস খেলার আশা জাগাচ্ছিলেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। তবে কাট শট মারতে গিয়ে জেমিসনের বলেই তিনি বোল্ড হন। ৬টি চারের সাহায্যে ৬৩ বলে ৩৫ করেন রাহানে। ভারতের চতুর্থ উইকেটটি পড়ে ৪৯.২ ওভারে, ১৪৫ রানের মাথায়। অভিষেক টেস্টে এখনও অবধি ৫৫ বলে ১৭ রানে ক্রিজে আছেন শ্রেয়স আইয়ার। রবীন্দ্র জাদেজা অপরাজিত ৬ রানে।

ভাগ্য অবশ্য বেশ ভালোই সহায়তা করছে ভারতীয় ব্যাটারদের। টেস্টের তৃতীয় ওভারে টিম সাউদির তৃতীয় বলে আম্পায়ার লেগ বিফোর দিয়েছিলেন শুভমান গিলকে। সঙ্গে সঙ্গে তিনি ডিআরএসের আশ্রয় নেন। দেখা যায়, বল গিলের ব্যাটে লেগে প্যাডে লেগেছিল। ফলে রক্ষা পান গিল। এরপর আজাজের ওভারেও জীবন পান তিনি। সপ্তম ওভারের পঞ্চম বলে জোরালো আবেদন করেননি কিউয়ি স্পিনার বা রিভিউ নেয়নি নিউজিল্যান্ড। কিন্তু রিপ্লেতে দেখা গিয়েছে রিভিউ নিলে লেগ বিফোর আউট হতেন গিল। অজিঙ্ক রাহানেকে কট বিহাইন্ড আউট দিয়েছিলেন আম্পায়ার। রিভিউ নেন রক্ষা পেলেও পরের বলেই বল তাঁর ব্যাটে লেগে উইকেট ভেঙে দেয়। শ্রেয়স আইয়ারের বিরুদ্ধে লেগ বিফোরের সিদ্ধান্তের জন্য রিভিউ নিয়ে তা নষ্ট করেছে নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড শিবিরকে কিছুটা উদ্বেগে রাখবে টিম সাউদির চোট। ম্যাচের ৪৬তম ওভারে মাত্র চারটি বল করেই মাঠ ছাড়েন সাউদি। এই ওভারের বাকি দুটি বল করেন জেমিসন। তিনিই এখনও কিউয়িদের সফলতম বোলার। ১৪.২ ওভারে ৬টি মেডেন ওভার-সহ ৩৮ রানের বিনিময়ে তিনি ময়াঙ্ক আগরওয়াল (১৩), শুভমান গিল (৫২) ও অজিঙ্ক রাহানে (৩৫)-কে ফিরিয়েছেন। টিম সাউদি একটি উইকেট পেয়েছেন। আজাজ প্যাটেল দ্বিতীয় সেশনে তেমন নজর কাড়তে পারেননি। ১৫ ওভারে ৫টি মেডেন-সহ তিনি ৫৬ রান খরচ করে কোনও উইকেট পাননি। উইল সমারভিল একটি মেডেন-সহ ১৩ ওভারে ২৮ রান দিয়েছেন। রাচিন রবীন্দ্র কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নেমে এখনও অবধি তিন ওভারে একটি মেডেন ওভার-সহ ২ রান দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+