কোহলির জন্মদিনে বিরাট জয় ভারতের, স্কটল্যান্ডকে হারিয়ে শেষ চারের লড়াই জমাল ভারত

টি ২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে গ্রুপ ২ থেকে সেমিফাইনালে ওঠার লড়াই জমে গেল স্কটল্যান্ডের বিরুদ্ধে ভারতের বিরাট জয়ে। জয় এল আবার ক্যাপ্টেন কোহলির জন্মদিনে। স্কটল্যান্ড ৮৫ রানে অল আউট হয়ে গিয়েছিল। জয়ের জন্য প্রয়োজনীয় রান ভারত তুলে ফেলল নেট রান রেটের হিসেব কষেই। ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে গেল সপ্তম ওভারেই, দুই উইকেট হারিয়ে। ১৮ বলে অর্ধশতরান পূর্ণ করেন লোকেশ রাহুল। ১৯ বলে ৫০ করে আউট হন তিনি।

নামিবিয়াকে হারিয়ে শেষ চারের লড়াই জমাল ভারত

৬.৩ ওভারে ছক্কা হাঁকিয়ে ভারতের ৮ উইকেটে জয় নিশ্চিত করেন সূর্যকুমার যাদব। তিনি ২ বলে ৬ রানে অপরাজিত থাকেন। বিরাট ২ বলে ২ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডের পয়েন্ট এখন চার ম্যাচে ৬। ভারতের পয়েন্ট হল চার ম্যাচে ৪। আফগানিস্তানেরও সমসংখ্যক ম্যাচে ৪ পয়েন্টই রয়েছে। তবে ভারত আফগানিস্তানকে টপকে পয়েন্ট তালিকার তিন নম্বরে চলে এল নেট রান রেটের সুবাদে। নেট রান রেটে আফগানিস্তানকে পিছনে ফেলতে ভারতকে ৮৬ রানের টার্গেটে পৌঁছাতে হতো ৭.১ ওভারে। নিউজিল্যান্ডকে পয়েন্টের নিরিখে পিছনে ফেলতে না পারলেও নেট রান রেটে পিছনে ফেলতে বিরাট কোহলিদের এই ম্যাচ জিততে হতো ৮.৫ ওভারে। রোহিত শর্মা ও লোকেশ রাহুলের আক্রমণাত্মক ব্যাটিং ভারতের সহজ জয় ও নেট রান রেটের উন্নতি নিশ্চিত করে দেয়।

৩.৫ ওভারে এদিন ৫০ রান পূর্ণ হয় ভারতের। চলতি টি ২০ বিশ্বকাপে এটি দ্রুততম। এর আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে অস্ট্রেলিয়া ৪.২ ওভারে ৫০ রান পূর্ণ করেছিল। ৫ ওভারে দলের ৭০ রানের মাথায় ব্র্যাড হুইলের বলে আউট হন রোহিত শর্মা। ৫টি চার ও একটি ছয়ের সাহায্যে তিনি ১৬ বলে ৩০ রান করেন। টি ২০ আন্তর্জাতিকে বিশ্বের তৃতীয় ব্যাটার হিসেবে ৩ হাজার পূর্ণ করতে তাঁকে নামিবিয়া ম্যাচ অবধি অপেক্ষা করতে হবে। আফগানিস্তানের কাছে নিউজিল্যান্ড ম্যাচ ডু অর ডাই। নিউজিল্যান্ড যদি আফগানিস্তানকে হারিয়ে দেয় সেক্ষেত্রে ভারত ও আফগানিস্তান ছিটকে যাবে। কিন্তু আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় তাহলেই ভারতের শেষ চারের পথ প্রশস্ত হয়ে যাবে। কেন না, সেক্ষেত্রে ভারত শেষ ম্যাচে নামিবিয়াকে হারালে তিন দলের পয়েন্ট হবে ছয়। কিন্তু ভারত যেহেতু সোমবার খেলবে, নিউজিল্যান্ড-আফগানিস্তান ম্যাচের পরদিন, ফলে নেট রান রেটে ফের শেষ চারে ওঠার প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলতে পারবে ভারত।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+