বাংলাদেশকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, পাকিস্তানের লম্ফঝম্পে যবনিকা টানল শ্রীলঙ্কাই

অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচে ভারতকে হারিয়ে লম্ফঝম্প শুরু করেছিল পাকিস্তানের ক্রিকেট মহল। কিন্তু শেষ অবধি ফাইনালেই উঠতে পারল না পাকিস্তান। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে গতবারের চ্যাম্পিয়নকে এদিন ফাইনালে উড়িয়ে দিল যশ ঢুলের ভারত। অপর সেমিফাইনালে লো স্কোরিং ম্যাচে পাকিস্তানকে ২২ রানে হারাল শ্রীলঙ্কা। কাল দুবাইয়ে এশিয়া কাপের ফাইনাল।

বাংলাদেশকে উড়িয়ে অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত

(ছবি- এশিয়ান ক্রিকেট কাউন্সিল/বিসিসিআই)

আজ শারজায় অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সেমিফাইনালে টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় বাংলাদেশ। ভারত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে তোলে ২৪৩ রান। শাইক রশিদ ১০৮ বলে ৯০ রান করে অপরাজিত থাকেন। তিনি মেরেছেন তিনটি চার ও একটি ছয়। ভিকি অস্টওয়াল ১৮ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। অধিনায়ক যশ ঢুল ২৬ ও রাজ বাওয়া ২৩ রান করেন। বাংলাদেশের হয়ে রকিবুল হাসান নেন ৪১ রানের বিনিময়ে ৩ উইকেট।

জবাবে খেলতে নেমে ৩৮.২ ওভারে ১৪০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ। আরিফুল ইসলাম সর্বাধিক ৪২ রান করেন। রাজ্যবর্ধন হঙ্গরগেকর, রবি কুমার, রাজ বাওয়া ও ভিকি অস্টওয়াল দুটি করে উইকেট নেন।

নিশান্ত সিন্ধু ও কুশল তাম্বের ঝুলিতে গিয়েছে ১টি উইকেট। ভারতের সফলতম বোলার অবশ্য ভিকি, ১০ ওভারে ২টি মেডেন, ২৫ রানে তিনি নেন ২ উইকেট। বাংলার রবি কুমার একটি মেডেন-সহ ৫ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট পান।

অপর সেমিফাইনালে দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৪৪.৫ ওভারে ১৪৭ রানে শেষ হয় তাদের ইনিংস। ৭০ রানেই পড়ে গিয়েছিল ৮ উইকেট। সেখান থেকে ইয়াসিরু রডরিগো (অপরাজিত ৩১) ও মহীশ পাথিরানা (৩১)-র পার্টনারশিপ শ্রীলঙ্কাকে ১১৭ রান অবধি পৌঁছে দেয়। শেষ উইকেট জুটিতেও ওঠে আরও মূল্যবান ৩০ রান। পাকিস্তানের হয়ে জিশান জমির ৩২ রানের বিনিময়ে ৪ উইকেট নেন। জবাবে খেলতে নেমে ৪৯.৩ ওভারে ১২৫ রানেই শেষ পাকিস্তান। আহমেদ খান করেন সর্বাধিক ৩৬। একাদশ ব্যাটার হিসেবে নেমে ১২ রান করার পাশাপাশি বল হাতে ৪টি উইকেট নেন ত্রিভীন ম্যাথু। তাঁর ১০ ওভারে তিনটি মেডেন, চার উইকেট নেন মাত্র ১৪ রান খরচ করে। দুনিথ ওয়েলালাগে পেয়েছেন তিনটি উইকেট। গ্রুপ পর্বে সব ম্যাচ জিতলেও সেমিফাইনাল থেকেই পাকিস্তান বিদায় নেয়। ফলে ভারতের প্রতিশোধ নেওয়ার সুযোগ এশিয়া কাপে হাতছাড়া হলো।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+