লোকেশের শতরান! ব্লাইন্ড ক্রিকেটে প্রথম একদিনের ম্যাচে বাংলাদেশকে হারাল ভারত
ভোপালে বাংলাদেশের বিরুদ্ধে দৃষ্টিহীনদের ক্রিকেট সিরিজ খেলছে ভারত। আজ প্রথম একদিনের আন্তর্জাতিকে বাংলাদেশকে ৮ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়েও গেল। দুরন্ত অপরাজিত শতরান করে দলকে জিতিয়ে নজর কাড়লেন লোকেশ। সেঞ্চুরিয়নে আজ কোনও খেলা না হলেও গতকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট শতরান করে অপরাজিত রয়েছেন লোকেশ রাহুল। ব্লাইন্ড ক্রিকেটেও এবার লোকেশের শতরান।

তিন ম্যাচের একদিনের সিরিজের প্রথম ম্যাচে এদিন টস জিতে ব্যাটিং নেয় বাংলাদেশ। ৪০ ওভারে বাংলাদেশ অল আউট হয়ে যায় ২৬৪ রান তুলে। ওপেনার মহম্মদ আবদুল মালেক ৭৮ বলে ৭২ রান করেন। অধিনায়ক মহম্মদ আশিকুর রহমান করেন ৩৪ বলে ৪৬। জবাবে খেলতে নেমে শুরুর দিকে দুটি উইকেট হারিয়ে কিছুটা সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। ওপেনার দুর্গা রাও ১৯ ও এ ভেঙ্কটেশ্বর রাও করেন ৮।

যদিও ১৮ ওভারেই ভারত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় লোকেশ ও অধিনায়ক সুনীল রমেশ ব্যাটে ভর করে। ৭৭ বলে ১৪২ রান করে অপরাজিত থাকেন লোকেশ। যোগ্য সঙ্গত দিয়ে ৩৫ বলে ৭২ করে অপরাজিত থাকেন সুনীল, তিনি ১২টি চার ও একটি ছয় মারেন। ম্যাচের সেরা হয়েছেন লোকেশ। তাঁর ইনিংসে ছিল ২৩টি চার। সুনীল ও লোকেশ বল হাতেও একটি করে উইকেট পান। বাংলাদেশের হয়ে দুটি উইকেটই পেয়েছেন মহম্মগ মাহমুদ রশিদ।
-
প্রবল ৭.৪ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া, আতঙ্কে পথে মানুষ -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট












Click it and Unblock the Notifications