IND vs BAN: ভারত ও বাংলাদেশ পৌঁছে গেল কানপুরে, কালো মাটির পিচ অপেক্ষায় গ্রিন পার্কে

IND vs BAN: দ্বিতীয় টেস্ট খেলতে আজই কানপুরে পৌঁছে গেল ভারতীয় ক্রিকেট দল। বিমানবন্দরে রোহিত শর্মা, বিরাট কোহলিদের দেখার জন্য অপেক্ষায় ছিলেন ক্রিকেটপ্রেমীরা।

শুক্রবার থেকে টেস্ট শুরু। ভারত ইতিমধ্যেই দুই টেস্টের সিরিজে এগিয়ে গিয়েছে ১-০ ব্যবধানে। কাল ও বৃহস্পতিবার দুই দলই অনুশীলন করবে গ্রিন পার্ক স্টেডিয়ামে।

IND vs BAN

চেন্নাইয়ে প্রথম টেস্টের আগে চিপকে ভারতীয় দলের শিবির চলেছিল। যার ফলে টেস্টের আগের দিন ভারতীয় দলের অপশনাল প্র্যাকটিস রাখা হয়েছিল। তার আগের দিন অবশ্য পুরোদমে নেট প্র্যাকটিস করেছিল ভারতীয় দল। কানপুরেও সেই ধারা বজায় থাকতেই পারে।

চিপকের উইকেট ছিল লাল মাটির। সেখানে চতুর্থ দিনও উইকেট থেকে বাউন্স আদায় করে নিতে পেরেছেন বোলাররা। স্পিনাররাও বাউন্সকে কাজে লাগিয়ে সাফল্য পেয়েছেন। তবে কানপুরে পরিস্থিতি বদলাতে পারে। ২০২১ সালে যে পঞ্চম পিচে খেলা হয়েছিল, এবারের টেস্টও তাতেই খেলা হবে।

কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে ইএসপিএনক্রিকনইনফোর প্রতিবেদন অনুযায়ী, কালো মাটির পিচ রাখা হয়েছে। যাতে চিপকের তুলনায় বাউন্স থাকবে যথেষ্টই কম। সোজা কথায়, পাটা উইকেটেই এই টেস্টটি খেলা হবে বলে মনে করা হচ্ছে। টেস্টে ক্রমেই এই পিচ মন্থর হবে বলে মনে করা হচ্ছে।

চিপকে স্পিনারদের পাশাপাশি সিমাররাও সাফল্য পেয়েছেন। কানপুরে ২০২১ সালের ভারত-নিউজিল্যান্ড টেস্ট চলেছিল শেষ বল পর্যন্ত। রুদ্ধশ্বাস ম্যাচে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতকে। কানপুরে যদি পিচে বাউন্স কম থাকে এবং তা ক্রমেই মন্থর হয়ে যায়, সেক্ষেত্রে ভারত একজন পেসার কমিয়ে স্পিনারের সংখ্যা বাড়াতে পারে।

সেটা হলে আকাশ দীপের জায়গায় অক্ষর প্যাটেল বা কুলদীপ যাদবকে আনা হতে পারে। কুলদীপের হোম গ্রাউন্ডে তাঁকেই খেলানোর সম্ভাবনা বেশি। আবার এমন জল্পনাও রয়েছে যে, জসপ্রীত বুমরাহকে নিউজিল্যান্ড সিরিজের আগে বিশ্রাম দেওয়া হতে পারে। যদিও সেই পরিকল্পনা থাকলে তাঁকে মূল দলেই রাখা হতো না, এমন যুক্তিও থাকছে। সবটাই পরিষ্কার হবে কাল গ্রিন পার্কে ভারতীয় দল অনুশীলন শুরুর পর থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+