ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ওডিআই: একগুচ্ছ রেকর্ডের দোরগোড়ায় বিরাট

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে অর্ধশতরান করে ব্যাট হাতে ছন্দে রয়েছেন। বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার শুরু ওয়ান ডে লড়াই।

ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে শেষ ম্যাচে অর্ধশতরান করে ব্যাট হাতে ছন্দে রয়েছেন। বৃহস্পতিবার থেকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এবার শুরু ওয়ান ডে লড়াই। তিন ম্যাচের এই সিরিজেই একগুচ্ছ রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি।

জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভাঙতে পারেন বিরাট

জাভেদ মিয়াঁদাদের রেকর্ড ভাঙতে পারেন বিরাট

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআইতে সবচেয়ে বেশি রান রয়েছে পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের। কেরিয়ারে ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে ১৯৩০ ওডিআই রান হাঁকিয়েছিলেন মিয়াঁদাদ। বিরাটের এই মুহূর্তে রয়েছে ১৯১২ রান। গায়ানায় প্রথম ওডিআই ম্যাচে আর মাত্র ১৯ রান করলেই মিয়াঁদাদকে টপকে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সবচেয়ে বেশি ওয়ান ডে রান হাঁকানোর নজির গড়বেন ভিকে।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই সিরিজে সবচেয়ে বেশি রান হাঁকানোর নজির

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওডিআই সিরিজে সবচেয়ে বেশি রান হাঁকানোর নজির

ক্যারিবিয়ান ভূমে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই দ্বৈরথে দুই দেশের ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি রান হাঁকানোর নজির গড়েছে রামনরেশ সারওয়ানের। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতের বিরুদ্ধে ১৭ ইনিংসে ৭০০ রান হাঁকিয়েছেন সারওয়ান। সেখানে গেইলদের দেশে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওডিআই সিরিজে বিরাটের এখনও পর্যন্ত ১২ ইনিংসে সংগ্রহ ৫৫৬ রান। বলার অপেক্ষা রাখে না এই রেকর্ডও ভেঙে দিতে পারেন বিরাট।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ড

ক্যারিবিয়ান ভূমে, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ওয়ান ডে সিরিজে সবচেয়ে বেশি সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড রয়েছে ডেসমন্ড হেইন্সের(২টি)। গেইলদের দেশে ইন্দো-ক্যারিবিয়ান ওডিআই সিরিজে কোহলিরও দুটি সেঞ্চুরি রয়েছে। তিন ম্যাচের সিরিজে আর একটি মাত্র সেঞ্চুরি করলেই হেইন্সকে টপকে নতুন রেকর্ড গড়তে পারেন বিরাট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+