IND vs SL World Cup 2023: রোহিতদের সাজঘরে হাজির সচিন! দিলেন ভোকাল টনিকও, কে জিতলেন সোনার পদক?

শ্রীলঙ্কাকে রেকর্ড রানে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালের স্থান‌ নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া। ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে হারানোর পরই ভারতীয় দলের সাজঘরে সচিন তেন্ডুলকর। না স্বশরীরে নয়, ভার্চুয়ালি। ২০১১ সালের পর ঘরের মাঠে আরও একবার বিশ্বকাপ জয়ের পথেই এগোচ্ছে ভারতীয় দল। গোটা দেশের ক্রিকেটপ্রেমীদের মতোই রোহিত-বিরাটদের পারফরম্যান্সে উচ্ছসিত মাস্টার ব্লাস্টারও।

বৃহস্পতিবার নিজের ঘরের মাঠ ওয়াংখেড়ে ভারতীয় দলের খেলা দেখতে উপস্থিত ছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। ম্যাচ শেষে তাঁর বার্তা চলে এল টিম ইন্ডিয়ার সাজঘরে। বিগত ম্যাচ গুলির মতোই শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচেও সেরা ফিল্ডারের নাম ঘোষণাতে চমক দেয় টিম ম্যানেজমেন্ট। এতদিন মাঠের বড় পর্দায়, স্প্যাইডার ক্যামে বা আতশবাজির রোশনাইতে ভেসে উঠত সেরা ফিল্ডারের নাম। এবার সেই নাম ঘোষণা করলেন স্বয়ং সচিন।

 IND vs SL World Cup 2023:

শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিচ্ছে বিসিসিআই। প্রথম দিকে ফিল্ডিং কোট টি দিলীপ নিজেই সেরার ফিল্ডারের নাম ঘোষণা করছিলেন, তবে এবার সেরা ফিল্ডারের ‌নাম ঘোষণা হচ্ছে একটু অন্যরকম ভাবেই। সাজঘরে দলের ফিল্ডিং কোচ একে একে ফিল্ডারদের ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেন। সেখানে তাঁর মুখে নাম উঠে আসে সিরাজ-বিরাট কোহলি-কেএল রাহুলদের।

এরপরই দলের ফিল্ডিং কোচ বলেন আজ দলের সেরা ফিল্ডারের নাম ঘোষণা করবেন একজন কিংবদন্তি। যিনি আইকন ক্রিকেটের। এরপরই সাজঘরের টিভিতে সচিনের ভিডিও দেখা যায়। মাস্টার ব্লাস্টারের মুখে শোনা যায় ২০০৩ সালের বিশ্বকাপের প্রসঙ্গ।


সচিন জানান, ২০০৩ সালে আমরা যখন বিশ্বকাপের ম্যাচ খেলতে নামতাম তখন সাজঘরের বোর্ডে লেখা থাকত আমি পারবো, আমরা পারবো। সেই বোর্ডে আমরা প্রত্যেকে সই করতাম। ক্রিকেট দলগত খেলা। সেখানে তোমার পারফৱম্যান্স বাকিদেরও অনুপ্রাণিত করবে। তোমরা প্রত্যেকে দারুণ খেলছো, আরও এগিয়ে যেতে হবে। আমার শুভেচ্ছা রইল।

এরপর সচিনকে ধন্যবাদ জানিয়ে টি দিলীপ তাঁকে প্রশ্ন করেন কে আজকের ম্যাচে সেরা ফি‌ল্ডার? তখন সচিন শ্রেয়স আইয়ারের নাম বলেন। কেএল রাহুলের মতো শ্রেয়সও দ্বিতীয়বার সোনার পদক জিতলেন।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই মেডেল জিতে নিয়েছিলেন কোহলি।আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই পুরস্কার জিতেছিলেন শার্দূল ঠাকুর। তাঁর গলায় মেডেল পরিয়ে দিয়েছিলেন প্রথম ম্যাচের বিজয়ী বিরাট।তৃতীয় ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার উঠেছি‌ল কেএল রাহুলের হাতে।

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে দুরন্ত ক্যাচ নেন রাহুল। বাংলাদেশের বিরুদ্ধে এই পুরস্কার পান জাদেজা। শ্রীলঙ্কা ম্যাচের আগে নিউজিল্যান্ড ম্যাচেও এই পুরস্কার পান শ্রেয়স আইয়ার। সোনার পদকের লড়াই কিন্তু জমে গিয়েছে টিম ইন্ডিয়ার অন্দরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+