Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IND vs SA World Cup 2023: ইডেনে সোনার পদক জিতলেন ‘অধ্যাপক’, সেরা ফিল্ডারের নাম ঘোষণাতেও চমক, দেখুন ভিডিও

IND vs SA World Cup 2023: বিশ্বকাপের মতো মঞ্চে দলের ফিল্ডিংয়ের মান বাড়াতে অভিনব পন্থা নিয়েছে ভারতীয় টিম ম্যানে‌জমেন্ট। প্রতিটি ম্যাচের সেরা ফিল্ডারকে বিসিসিআইয়ের পক্ষ থেকে সোনার পদক দেওয়া হচ্ছে। ম্যাচ শেষে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে সেরা ফিল্ডারের নাম ঘোষণা। ব্যতিক্রম হল না ইডেনেও। ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচে কে হলেন টিম ইন্ডিয়ার সেরা ফিল্ডার?

শুধু পুরস্কার দেওয়াই নয়, একইসঙ্গে নাম ঘোষণার ক্ষেত্রেও বড় চমক দিচ্ছে বিসিসিআই। প্রথম দিকে ফিল্ডিং কোচ টি দিলীপ নিজেই সেরার ফিল্ডারের নাম ঘোষণা করছিলেন, কিন্তু তৃতীয় ম্যাচ থেকেই সেরা ফিল্ডারের ‌নাম ঘোষণা হচ্ছে একটু ভিন্নধর্মী ভাবেই। ওয়াংখেড়ে স্টেডিয়ামে সেরা ফিল্ডারের নাম ঘোষণা করেছিলেন স্বয়ং সচিন তেন্ডুলকর। ইডেনে পুরষ্কার প্রাপকের নাম ঘোষণাতেও থাকল চমক।

IND vs SA World Cup 2023

ম্যাচ শেষে সাজঘরে দলের ফিল্ডিং কোচ টি দিলীপ একে একে ফিল্ডারদের ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করেন। সেখানে তাঁর মুখে নাম উঠে আসে সূর্যকুমার যাদব থেকে বার্থ ডে বয় কোহলির ‌নাম। এরপরই তিনি দলেরর সবাইকে সাজঘরের সামনে লনে যেতে বলেন। সেখানে গোল হয়ে দাঁড়ান দলের ক্রিকেটাররা।

একটি রিমোট চালিত ক্যামেরা আসে ভারতীয় দলের সদস্যদের সামনে। সেই ক্যামেরাটি বিভিন্ন দিকে ঘুরতে থাকে। শেষ পর্যন্ত তা থামে অধিনায়ক রোহিতের সামনে। এরফলে স্পষ্ট হয়ে যায় প্রোটিয়াদের বিরুদ্ধে ম্যাচে সোনার পদক জয়ী হয়েছেন রোহিত শর্মা। অর্থ্যাত অষ্টম ম্যাচে সোনার পদক জয়ী হলেন অধিনায়কই।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচেই এই মেডেল জিতে নিয়েছিলেন বিরাট কোহলি।আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে এই পুরস্কার জিতেছিলেন শার্দূল ঠাকুর। তৃতীয় ম্যাচে সেরা ফিল্ডারের পুরস্কার উঠেছিল কেএল রাহুলের হাতে, এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে সোনার পদক জয়ী হন রাহুল।বাংলাদেশের বিরুদ্ধে এই পুরস্কার পান জাদেজা। শ্রীলঙ্কা এবং নিউজিল্যান্ড ম্যাচেও এই পুরস্কার পান শ্রেয়স আইয়ার।


অষ্টম ম্যাচের পর সাজঘরে পুরস্কার ঘোষণার সময় সূর্যকুমার যাদব, কেএল রাহু‌লদের আলাদাভাবে প্রশংসা করেন দলের ফিল্ডিং কোচ। সেইসঙ্গে রোহিত শর্মাকে অধ্যাপক হিসাবেও উল্লেখ করেন টি দিলীপ। কারণ মাঠে ফিল্ডিং সাজানোর গুরু দায়িত্ব থাকে তাঁরই উপরে। রোহিতের গলায় সোনার পদক পড়িয়ে দেন গত ম্যাচের বিজয়ী শ্রেয়স আইয়ার।

পদক জিতে দলের ফিল্ডিং কোচ টি দিলীপকে ধন্যবাদ জানিয়ে রোহিত বলেন, 'এটা শুধুমাত্র একটা দুটো ভালো ক্যাচ বা রান আউটের জন্য নয়, তার থেকেও বেশিকিছু।'

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+