IND vs SA World Cup 2023: বিরাট শতরানের মঞ্চে উজ্জ্বল শ্রেয়সও, প্রোটিয়াদের জিততে করতে হবে ৩২৭
রবিবার ইডেনে বিরাট শো। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ৪৯তম শতরান করলেন কিং কোহলি। অর্ধশতরান করলেন শ্রেয়সও। বিরাট এবং শ্রেয়সের ব্যাটে ভর করে প্রোটিয়াদের ৩২৭ রানের টার্গেট দিল ভারত।
ইডেনের শিশিরের কথা মাথায় রেখে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। পয়মন্ত ইডেনে টস ভাগ্য সঙ্গ দিল হিটম্যানকে। ভারতীয় দল এই ম্যাচে অপরিবর্তিত ছিল। দল সম্পর্কে রোহিত বলেন, 'বিগত কয়েকটি ম্যাচে আমরা যে খেলেছি, তাতে প্রথম একাদশ বদল করার কোনও প্রয়োজনীয়তা মনে করছি না। এই ম্যাচে আমরা প্রথম একাদশ অপরিবর্তিত রাখছি।'

বড় রান পেতে ব্যর্থ হলেন গিলও। ২৩ রান করেই প্যাভিলিয়নের পথ ধরলেন ভারতীয় দলের এই ওপেনার। ভারতীয় ইনিংসের একাদশ ওভারের ঘটনা। বাঁহাতি স্পিনার কেশব মহরাজের ওভারের তৃতীয় বল পড়ল লেগস্টাম্পের ওপর। পা বাড়িয়ে খেলতে গেলেন গিল। বলের ফ্লাইটে পরাস্ত হলেন। বল ঘুরল। সঙ্গে বিষাক্ত বাউন্স। অফস্টাম্পের বেল উড়ে গেল শূন্যে। কিছুটা অবাকই হয়ে গেলেন গিল।
দুই উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। কিন্তু দলের হাল ধরলেন বার্থ ডে বয় বিরাট কোহলি। শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেধে স্কোরবোর্ডকে সচল রাখলেন। দুই ব্যাটসম্যাই প্রথমে অর্ধ শতরান পূর্ণ করলেন।
ইডেনে অর্ধশতরান পূর্ণ করলেন কিং কোহলি।৬৭ বলে ৫০ রান পূর্ণ করলেন বিরাট কোহলি।হাফ সেঞ্চুরি করলেন শ্রেয়স আইয়ার। ৬৪ বলে অর্ধশতরান পূর্ণ করলেন শ্রেয়স।১০০ রানের পার্টনারশিপ গড়লেন বিরাট-শ্রেয়স।১২৯ বলেই এল ১০০ রানের পার্টনারশিপ। ৩১ ওভার শেষে ভারতের রান ছিল ২ উইকেটে ১৯৩।
মনে হচ্ছিল শতরান করবেন শ্রেয়স, কিন্তু ৮৭ বলে ৭৭ রান করে লুঙ্গির বলে আউট হলেন শ্রেয়স আইয়ার। তাঁর ইনিংসে ছিল ৭টি চার দুটি ছক্কা।এরপর ব্যাট করতে নামেন কেএল রাহুল। কিন্তু তিনিও বড় রান করতে ব্যর্থ হলেন। বিরাটকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারলেন না রাহুল। ৮ রান করে মার্কো জানসেনের বলে আউট হলেন লোকেশ। জন্মদিনে স্ত্রীকে বড় রান উপহার দিতে ব্যর্থ হলেন।
এরপর কোহলির সঙ্গে জুটি বাধেন সূর্যকুমার।২২ রান করে আউট হলেন সূর্যকুমার যাদব। ভারতের রান ৪৬ ওভারে ছিল ৫ উইকেটে ২৮৫।ইতিহাসের ইডেনে নতুন মাইলস্টোন সৃষ্টি করলেন কিং কোহলি। ১১৯ বলে শতরান করলেন বিরাট।শতরান করে ছুঁয়ে ফেললেন সচিনের অনন্য কীর্তি। একদিনের ক্রিকেটে সচিনের মতোই বিরাটের নামের পাশেও ৪৯টি শতরান।
শেষ দিকে জাদেজা ১৫ বলে ২৯ রান করেন। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩২৬ রান তুলল ভারত। এই ম্যাচে চোট পেলেন লুঙ্গি। যা কিছুটা উদ্বেগ বাড়াল প্রোটিয়াদের।












Click it and Unblock the Notifications