ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত ভারতের, দলে একটি পরিবর্তন
পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিল ভারত। ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন রয়েছে। ব্যাটসম্যান হনুমা বিহারীকে বসিয়ে পেসার উমেশ যাদবকে নিয়ে দল সাজিয়েছেন বিরাট।
পুনেতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিং নিল ভারত। ভারতীয় দলে এদিন একটি পরিবর্তন রয়েছে।
ব্যাটসম্যান হনুমা বিহারীকে বসিয়ে পেসার উমেশ যাদবকে নিয়ে দল সাজিয়েছেন বিরাট। দ্বিতীয় টেস্টে সেক্ষেত্রে তিন পেসার ও দুই স্পিনার নিয়ে মাঠে নামল ভারত। পেস বিভাগে উমেশ-ইশান্ত-শামির সঙ্গে স্পিন বিভাগে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন।
৩ ম্যাচের টেস্টে এই মুহূর্তে ১-০ এগিয়ে রয়েছে ভারত। ভাইজ্যাক টেস্টে প্রোটিয়াদের পর্যুদস্ত করে ২০৩ রানে ম্যাচ জিতেছিল ভারত।

একনজরে ভারতীয় দল
রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, ইশান্ত শর্মা, মহম্মদ শামি।
অন্যদিকে এদিন নজির গড়লেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কে টপকে গেলেন বিরাট। অধিনায়ক হিসেবে এটি বিরাটের ৫০তম টেস্ট ম্যাচ। দেশের হয়ে ৪৯টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। মহারাজের সেই রেকর্ড টপকে আজ অধিনায়ক হিসেবে ৫০তম টেস্ট ম্যাচ খেলতে নামলেন বিরাট।
এদিন দক্ষিণ আফ্রিকা দলেও একটি পরিবর্তন রয়েছে। ডেনের পরিবর্তে পেসার অ্যানরিচ নর্টজেকে দলে নিলেন ডুপ্লেসি।












Click it and Unblock the Notifications