IND vs NZ: সরফরাজের সুসময়! ভারত-নিউজিল্যান্ড দ্বিতীয় টেস্টের আগেই কোলে পুত্রসন্তান

IND vs NZ: সরফরাজ খানের সময়টা দারুণ যাচ্ছে। চলতি মাসেই ইরানি কাপে অপরাজিত দ্বিশতরান হাঁকিয়ে মুম্বইকে চ্যাম্পিয়ন করেছেন। এরপর শুভমান গিল ফিট না থাকায় বেঙ্গালুরু টেস্টের দলে সুযোগ।

নিউজিল্যান্ডের কাছে ভারত হারলেও রোহিত শর্মার দলকে লড়াইয়ে ফিরিয়েছিল সরফরাজ খান ও ঋষভ পন্থের পার্টনারশিপ। এবার সরফরাজ ও তাঁর স্ত্রী রোমানার কোলে এলো পুত্রসন্তান।

IND vs NZ

ইনস্টাগ্রাম স্টোরিতে সোমবার রাতে সরফরাজ দুটি ছবি পোস্ট করে পুত্রসন্তানের আগমন-বার্তার সুখবর ভাগ করে নিয়েছেন। একটি ছবিতে দেখা যাচ্ছে, সরফরাজ ছেলেকে কোলে নিয়ে রয়েছেন। অপর ছবিতে দেখা যাচ্ছে খান পরিবারের তিন প্রজন্মকে। সন্তান কোলে দাঁড়ানো সরফরাজের সঙ্গে রয়েছেন তাঁর বাবা নৌসাদ খান।

সরফরাজ খান বারেবারেই জানান, তাঁর কেরিয়ারের বাবার অবদানের কথা। পুত্রদের অনুশীলনের জন্য বাড়িতেই ক্রিকেট অনুশীলনের অত্যাধুনিক ব্যবস্থা করেছেন নৌসাদ। তিনিই সরফরাজ ও মুশিরের কোচ। এমনকী ঘরোয়া ক্রিকেটে লাগাতার ভালো খেলেও যখন জাতীয় দলে সুযোগ পাচ্ছিলেন না, তখনও তাঁকে মোটিভেট করেছেন বাবা নৌসাদ।

সরফরাজের টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের বিরুদ্ধে। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে সরফরাজ একাদশে সুযোগ পাচ্ছিলেন না। ইরানি কাপ খেলতে গিয়ে মুম্বইয়ের হয়ে অবশিষ্ট ভারতের বিরুদ্ধে ২২২ রানের অপরাজিত ইনিংস খেলেন। এরপর শুভমান গিল বেঙ্গালুরু টেস্ট থেকে ছিটকে যেতেই ভারতীয় একাদশে আসেন সরফরাজ।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে শূন্য রানে আউট হন সরফরাজ। যদিও দ্বিতীয় ইনিংসে মূল্যবান ১৫০ রানের ঝকঝকে ইনিংস উপহার দেন মুম্বইয়ের এই ব্যাটার। তিনি বিসিসিআইকে জানান, শতরান পাওয়ার মুহূর্তে মাঠের ঘাসকে নীল মনে হচ্ছিল, সবুজ নয়। মনে হচ্ছিল যেন আকাশে বিচরণ করছেন। দেশের হয়ে শতরান করার ছোটবেলার স্বপ্নপূরণ হয়েছিল যে।

সরফরাজ আরও বলেছেন যে, বিরাট কোহলিকে ছোটবেলা থেকে দেখেছি। তাঁর সঙ্গে খেলার স্বপ্নপূরণ হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে খেলার সময়। তবে দেশের হয়ে একসঙ্গে খেলাটা স্পেশ্যাল। বিরাট কোহলি সরফরাজকে খোলা মনে শট খেলার পরামর্শ দিয়ে উৎসাহিত করেছেন। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যেভাবে তাঁকে উৎসাহিত করছেন তাতে আপ্লুত ও আত্মবিশ্বাসী সরফরাজ।

পুণেতে বৃহস্পতিবার থেকে শুরু ভারত-নিউজিল্য়ান্ড দ্বিতীয় টেস্ট। তাঁর আগেই বাবা হওয়ার অভিজ্ঞতা হলো সরফরাজের। সরফরাজের স্ত্রী রোমানা কাশ্মীরের মেয়ে। তুতো বোনের মাধ্যমে সরফরাজ ও রোমানার আলাপ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ম্যাচ চলাকালীন। রোমানা দিল্লিতে এমএসসি পড়ছিলেন তখন। সরফরাজের তুতো বোন তাঁরই ক্লাসমেট।

বোনকেই সরফরাজ জানান, রোমানাকে বিয়ে করতে চান। রোমানার বাবা-মা প্রথমে বিশ্বাসই করতে পারেননি যে, মেয়ের সঙ্গে ক্রিকেটারের বিয়ে হবে। অবশেষে দুই পরিবারের সম্মতিতে বিয়ে হয়। বিয়ের দিন সরফরাজ পরেছিলেন কালো শেরওয়ানি। রোমানা লাল-সোনালি লেহেঙ্গা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+