IND vs NZ: জাদেজার ১০ উইকেট, টপকালেন বেদী ও হ্যাডলিকে! মুম্বই টেস্ট জিততে ভারতের চাই ১৪৭
IND vs NZ: মুম্বইয়ের ওয়াংখেড়ে টেস্টে টানা চারটি টেস্ট জয় নিশ্চিত করতে ভারতের চাই ১৪৭ রান। ২৪ বছর পর ভারতকে যে আর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জার মুখে পড়তে হচ্ছে না সেটাও নিশ্চিত।
আজ টেস্টের তৃতীয় দিন। প্রথম ২ দিনেই পড়ে গিয়েছেল ২৯ উইকেট। আজ নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১৭৪ রানে।

গতকাল দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের দ্বিতীয় ইনিংসের স্কোর ছিল ৪৩.৩ ওভারে ৯ উইকেটে ১৭১। ৪৫.৫ ওভারেই এদিন গুটিয়ে গেল কিউয়িদের ইনিংস। এজাজ প্যাটেল ২৩ বলে ৮ রান করে রবীন্দ্র জাদেজার বলে আকাশ দীপের হাতে ক্যাচ দেন। এর ফলে চলতি টেস্টে দুই ইনিংসেই পাঁচটি করে উইকেট নিলেন জাড্ডু।
রবীন্দ্র জাদেজা ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই নিয়ে দ্বিতীয় টেস্ট খেললেন। চার ইনিংসে হাত ঘুরিয়ে তাঁর ঝুলিতে ১৬ উইকেট। যার মধ্যে এই টেস্টেই পেলেন ১০টি উইকেট। ইনিংসে পাঁচ উইকেট ২ বার। একবার ইনিংসে চার উইকেট রয়েছে। ওয়াংখেড়েতে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় বিষেণ সিং বেদী ও রিচার্ড হ্যাডলির ১৫ উইকেট দখলের কীর্তিও ভেঙে দিলেন।
টম লাথাম ১, ডেভন কনওয়ে ২২, উইল ইয়ং ৫১, রাচিন রবীন্দ্র ৪, ড্যারিল মিচেল ২১, টম ব্লান্ডেল ৪, গ্লেন ফিলিপস ২৬, ইশ সোধি ৮, ম্যাট হেনরি ১০, এজাজ প্যাটেল ৮ রান করেন। ২ রানে অপরাজিত থাকেন উইলিয়াম ও'রোর্ক।
জাদেজা তিনটি মেডেন-সহ ১৩.৩ ওভারে ৫৫ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন দ্বিতীয় ইনিংসে। রবিচন্দ্রন অশ্বিনের ১৭ ওভারের ১টি মেডেন, ৬৩ রানে তিন উইকেট ঝুলিতে পুরেছেন তিনি। আকাশ দীপ ও ওয়াশিংটন সুন্দর ১টি করে উইকেট পেয়েছেন।












Click it and Unblock the Notifications