IND vs ENG: জাদেজাকে ছাড়াই ভারত তৃতীয় টেস্টে? রাহুলের ফিটনেসের উন্নতি, কোহলি ও শামিকে নিয়ে ধোঁয়াশা কেন?

IND vs ENG: পাঁচ টেস্টের সিরিজে ভারত পিছিয়ে ০-১ ব্যবধানে। ইংল্যান্ডের বিরুদ্ধে কাল শুরু হতে চলা দ্বিতীয় টেস্টে বিরাট কোহলি, মহম্মদ শামির সঙ্গে রবীন্দ্র জাদেজা ও লোকেশ রাহুলকে পাবে না ভারত।

বিরাট কোহলি ও মহম্মদ শামি আদৌ এই সিরিজে খেলবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। রবীন্দ্র জাদেজার ফিট হতেও এখনও বেশ কিছুটা সময় লাগবে। তবে লোকেশ রাহুল তৃতীয় টেস্টে খেলতে পারবেন বলে মনে করা হচ্ছে।

IND vs ENG: জাদেজাকে ছাড়াই ভারত তৃতীয় টেস্টে?

বিরাট কোহলি ব্যক্তিগত কারণে প্রথম দুটি টেস্টে খেলবেন না বলে জানিয়েছিল বিসিসিআই। তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা করা থেকেও বিরত থাকতে বলেছিল সংবাদমাধ্যমকে। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, বিরাট কোহলি এই মুহূর্তে দেশের বাইরে রয়েছেন। ফলে তিনি আদৌ এই টেস্ট সিরিজে খেলবেন কিনা তা স্পষ্ট হবে দল ঘোষণা হলেই।

বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা বলে বিভিন্ন সংবাদমাধ্যমে জানা গিয়েছিল। তবে বিরাট বা অনুষ্কা কেউই এই বিষয়ে মুখ খোলেননি। জল্পনা থামাতে কোনও বিবৃতিও দেননি। তারই মধ্যে জানা যাচ্ছে, বিরাট এই মুহূর্তে বিদেশে রয়েছেন। বিরাট কোন দেশে গিয়েছেন তা জানায়নি ওই সংবাদমাধ্যম। তবে মহম্মদ শামি রয়েছেন লন্ডনে।

বিশ্বকাপ থেকেই মহম্মদ শামিকে ভোগাচ্ছে গোড়ালির সমস্যা। আপাতত তিনি লন্ডনে রয়েছেন। সেখানে চোটের কারণে বাইরে থাকা আফগানিস্তানের তারকা রশিদ খানের সঙ্গে ছবিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। জানা যাচ্ছে, চিকিৎসা করাতেই শামি লন্ডনে। তবে এখনই অস্ত্রোপচারের সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। কিন্তু চিকিৎসা চলায় এই সিরিজে তিনিও খেলতে পারবেন না বলেই খবর।

রবীন্দ্র জাদেজা দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না বলে জানায় বোর্ড। তাঁর হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে প্রথম টেস্টের সময়। সাধারণভাবে হ্যামস্ট্রিংয়ের চোট সারতে চার থেকে আট সপ্তাহ লাগে। ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, ২৩ ফেব্রুয়ারি থেকে রাঁচিতে অনুষ্ঠেয় চতুর্থ টেস্টের আগে জাদেজা ফিট হবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে।

বিসিসিআই সূত্রের এই দাবি সত্যি হলে পরিষ্কার নিজের শহর রাজকোটে তৃতীয় টেস্টে জাদেজার খেলার সম্ভাবনা নেই। ফলে শুধু দ্বিতীয় টেস্টে না খেলার কথা বলা হলেও আরও বেশি সময় জাদেজার মাঠের বাইকে থাকা কার্যত নিশ্চিত। এরই মধ্যে ভালো খবর আসছে লোকেশ রাহুলকে নিয়ে।

প্রথম টেস্টের পর ডান কোয়াড্রিসেপসে যন্ত্রণার কথা জানিয়েছিলেন রাহুল। সে কারণে বিশাখাপত্তনম টেস্ট খেলতে পারছেন না। ২০২২ সালে রাহুলের উরুতে অস্ত্রোপচার হয়েছিল। ফলে ঝুঁকি নেয়নি বিসিসিআই। তিনিও জাদেজার সঙ্গেই এনসিএতে রয়েছেন। ১৫ ফেব্রুয়ারি থেকে তৃতীয় টেস্ট। তার আগে তিনি ফিট হয়ে যাবেন বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+