দ্বিতীয় টি-২০তে টস জিতে ফিল্ডিং ভারতের, দলে গুরুত্বপূর্ণ তিন পরিবর্তন কী কী জানুন
দ্বিতীয় টি-২০তে টস জিতে ফিল্ডিং ভারতের, দলে গুরুত্বপূর্ণ তিন পরিবর্তন কী কী জানুন
সিডনিতে দ্বিতীয় টি-২০ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত ভারতের। এদিন দ্বিতীয় টি-২০ জিতে নিলে টি-২০ সিরিজে ২-০ এগিয়ে যেতে পারে মেন ইন ব্লু। বিরাটরা আজ ওডিআই সিরিজ হারের বদলা নিতে পারে কিনা, সেটাই এখন দেখার।

অন্যদিকে দ্বিতীয় টি-২০ ম্যাচে আজ ভারতীয় দলে একাধিক পরিবর্তন রয়েছে। এদিন তিন পরিবর্তন নিয়ে মাঠে নামল ভারত। চোট পাওয়া রবীন্দ্র জাদেজা সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে শার্দুল ঠাকুর টিমে যোগ দেন। এদিন শামিকে বিশ্রাম দিয়ে শার্দুল ঠাকুরকে দলে আনা হল।
অজিদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে বল হাতে শার্দুল ৩ উইকেট নিয়েছিলেন। অন্যদিকে জাদেজার পরিবর্তে এদিন যুজবেন্দ্র চাহাল খেলছেন আর মনীশ পান্ডের সামান্য চোট থাকার কারণে তাঁর পরিবর্তে এদিন শ্রেয়স আইয়ার খেলছেন।
একনজরে ভারতীয় দল- লোকেশ রাহুল (উইকেটকিপার), শিখর ধাওয়ান,বিরাট কোহলি(অধিনায়ক), সঞ্জু স্যামসন, শ্রেয়স আইয়ার, হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, টি নটরাজন, শার্দুল ঠাকুর, যুজবেন্দ্র চাহাল
প্রসঙ্গত অস্ট্রেলিয়া দলেও এদিন একধিক পরিবর্তন রয়েছে। প্রথম টি-২০ ম্যাচে অধিনায়ক ফিঞ্চের থাই মাসলে চোট ছিল। যেকারণে তিনি আজ বিশ্রামে রয়েছেন। তাঁর পরিবর্তে ম্যাথু ওয়েড এদিন অজি দলের হয়ে অধিনায়কত্ব করছেন। ওডিআই সিরিজের মাঝে চোট পেয়ে মার্কাস স্টোইনিস বাইরে গিয়েছিলেন। তিনি এবার দ্বিতীয় টি২০তে ফিরলেন। এছাড়া বোলিংয়ে শক্তি বাড়াতে এদিন অ্যান্ড্রু টাই দলে এলেন।
একনজরে অস্ট্রেলিয়া দল-
ডার্সি শট, ম্যাথু ওয়েড (অধিনায়ক ও উইকেটকিপার), স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মইসেস হেনরিকস, মার্কাস স্টইনিস, সিন অ্যাবট, ড্যানিয়েল স্যাম, মিচেল সোয়েপসন, অ্যাডাম জাম্পা, অ্যান্ড্রু টাই












Click it and Unblock the Notifications