ভারত বনাম অস্ট্রেলিয়া: টেস্ট সিরিজের জন্যে থেকে গেলেন নটরাজন সহ আরও ২

ভারত বনাম অস্ট্রেলিয়া: টেস্ট সিরিজের জন্যে থেকে গেলেন নটরাজন সহ আরও ২

দরজায় কড়া নাড়ছে টেস্ট সিরিজ! ১৭ ডিসেম্বর থেকে ডনের দেশে চার ম্যাচের টেস্ট সিরিজে মাঠে নামছে ভারত। আর এই টেস্ট সিরিজে দলের অভিজ্ঞ পেসার ইশান্তকে ছাড়াই ভারতকে মাঠে নামতে হচ্ছে। পেসার ইশান্ত শর্মা অস্ট্রেলিয়ার সফরের টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। ফলে সিরিজ শুরুর আগে বোলিং নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল ভারত।

ডনের দেশে থেকে যাচ্ছেন এই ৩ ক্রিকেটার

ডনের দেশে থেকে যাচ্ছেন এই ৩ ক্রিকেটার

ডনের দেশে, সীমিত ওভারের ক্রিকেটে ফর্মে থাকা তিন বোলারকে টেস্ট স্কোয়াডের সঙ্গে অজিভূমে থেকে যাওয়ার নির্দেশ দিল বিসিসিআই। ওডিআই ও টি-২০ সিরিজ শেষে, শিখর ধাওয়ান, দীপক চাহার, যুজবেন্দ্র চাহালদের সঙ্গে টি নটরাজন, শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দরদের দেশে ফেরার কথা। কিন্তু বোর্ডের নির্দেশ মতো আপাতত টেস্ট দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় থেকে যাচ্ছেন টি নটরাজন, শার্দুল ঠাকুর ও ওয়াশিংটন সুন্দর।

ব্যাক আপ হিসেবে ডাক পেলেন এই ৩ ক্রিকেটার

ব্যাক আপ হিসেবে ডাক পেলেন এই ৩ ক্রিকেটার

জানা গিয়েছে সিরিজের চার টেস্টের জন্য ব্যাক আপ রাখতেই ভারতীয় ক্রিকেট বোর্ড এই চার ক্রিকেটারকে ডনের দেশে রাখার সিদ্ধান্ত নিয়েছে। ফলে প্রয়োজনের ভিত্তিতে এই চার ক্রিকেটারের ভারতীয় টেস্ট দলে ঢুকে পরার সম্ভাবনা তৈরি হয়ে গেল।

অভিষেকেই নজর কেড়েছেন নটরাজন

অভিষেকেই নজর কেড়েছেন নটরাজন

প্রসঙ্গত নেট বোলার হিসেবে ডনের দেশে সফরে গিয়ে টি নটরাজন দেশের হয়ে অভিষেক করে তাক লাগিয়ে দিয়েছেন। নেট পেসার হিসেবে গেলেও টি-২০ দলে বরুণ চক্রবর্তীর চোটের পর সীমিত ওভারে তিনি দলে ঢুকে পরেন। এরপর নভদীপ সাইনির ব্যাক আপ হিসেবে ওডিআই দলেও নটরাজন ঢুকে পরেন। শেষ পর্যন্ত স্মিথেদের বিরুদ্ধে তৃতীয় ওডিআই ম্যাচে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। অভিষেকের পর থেকেই ভারতীয় ক্রিকেটে শিরোনামে নটরাজন।

নটরাজন এবার টেস্টে সুযোগ পান কিনা, সেটাই এখন দেখার

নটরাজন এবার টেস্টে সুযোগ পান কিনা, সেটাই এখন দেখার

আইপিএলের দারুণ সফল হওয়ার পর এখন, দেশের হয়ে একটি ওডিআই ও তিনটি টি-২০ ম্যাচ খেলেছেন। দেশের জার্সিতে এই চার ম্যাচ খেলে নটরাজনের উইকেট সংখ্যা ৮। সীমিত ওভারের এমন সাফল্যের হাত ধরে এবার নটরাজনে টেস্ট দলে ব্যাক আপ হিসেবে সুযোগ পেলেন। শেষ পর্যন্ত ডনের দেশে তিনি টেস্টে সুযোগ পেয়ে দেশের জার্সিতে খেলার রূপকথার কাহিনি রচনা করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+