লম্বা রেসের ঘোড়া, অভিষেকে স্বপ্ন দেখালেন শুভমান, অর্ধশতরান হাতছাড়া
লম্বা রেসের ঘোড়া, অভিষেকে স্বপ্ন দেখালেন শুভমান, অর্ধশতরান হাতছাড়া
ডনের দেশে টেস্টে ক্রিকেটে অভিষেকে স্বপ্ন দেখালেন শুভমান গিল। দেশের জার্সিতে নিউজিল্যান্ডের মাটিতে বিরাটের অনুপস্থিতিতে ২০১৯ সালে ওডিআই অভিষেক। সীমিত ওভারে সুযোগ পেয়ে সেবার অবশ্য নজর কাড়তে পারেননি, কিন্তু অজিভূমে টেস্ট অভিষেকেই আশা জাগালেন তরুণ ক্রিকেটার।

মেলবার্নে টেস্টের প্রথম দিন ২৮ রানে অপরাজিত থাকার পর দ্বিতীয় দিন দুরন্ত ব্যাটিং শুভমানের। বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে অল্পের জন্য হাফ সেঞ্চুরি হাতছাড়া করলেও শুভমানের ব্যাটিং ক্রিকেটদুনিয়ায় মনে ধরেছে।
৬৫ বলে ৪৫ রান হাঁকিয়ে কামিন্সের বলে পেইনের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। ৫ রানের জন্য অভিষেক টেস্টে তরুণ ওপেনার এদিন অর্ধশতরান মাঠে ফেলে আসেন। ৮টি চারের সাহায্যে এদিন ইনিংস সাজান শুভমান।
কামিন্স-স্টার্ক-হ্যাজেলউডদের পেস ও সুইংয়ের সামনে শান্ত গিলের ব্যাটিং ক্রিকেটদুনিয়াকে মুগ্ধ করেছে, টেস্ট ক্রিকেট আগামী দিনে ভারতীয় ওপেনার যে লম্বা রেসের ঘোড়া হতে চলেছেন,অভিষেক টেস্টের প্রথম ইনিংসেই প্রমাণ দিলেন তরুণ শুভমান।
ওপেনিংয়ে পৃথ্বী না শুভমান, দুই তরুণ তুর্কির মধ্যে কাকে সুযোগ দেওয়া উচিত। সেই নিয়ে শেষ কয়েকদিন ভারতীয় ক্রিকেটে অনেক আলোচনা হয়েছে। সেখানে দাঁড়িয়েই অভিষেকে দুরন্ত ইনিংসে পৃথ্বীকে লড়াইয়ে অনেকটাই পিছনে ফেলে দিয়ে এগোলেন শুভমান।












Click it and Unblock the Notifications