ICC World Cup 2023: সাত ম্যাচ অপরাজিত, সৌরভের রেকর্ড ভাঙতে এখনও কতগুলি ম্যাচ জিততে হবে রোহিতকে?

বিশ্বকাপে টানা সাত ম্যাচ জিতে ইতিমধ্যেই সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে ফেলেছে ভারতীয় দল। সেইসঙ্গে টানা সাত ম্যাচ জয়ের নজিরও গড়েছে টিম ইন্ডিয়া। এরআগে কোনও বিশ্বকাপে টানা সাতটি ম্যাচ জিততে পারেনি ভারত। কিন্তু এখনও ইতিহাস অধরাই রয়েছে রোহিত ব্রিগেডের। বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের মাইলস্টোন গড়তে এখনও কতগুলি ম্যাচ জিততে হবে রোহিত বাহিনীকে, সেই পরিসংখ্যানই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

১৯৭৫‌ সালে ভারত খেলেছিল তিনটি ম্যাচে, জয় পেয়েছিল মাত্র একটি ম্যাচে। গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয় ভারতকে। চার বছর পর ১৯৭৯ সালে একরাশ লজ্জা নিয়ে মাঠ ছেড়েছিল ভারত। তিন ম্যাচ খেলে একটিতেও জয় পায়নি টিম ইন্ডিয়া। ১৯৮৩ বিশ্বকাপ জেতা ছিল কার্যত অঘটন। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হয় ভারত।

ICC World Cup 2023

১৯৮৩ সালে চ্যাম্পিয়ন হওয়ার বছরে ভারত মোট খেলেছিল ৮টি ম্যাচ। এরমধ্যে ৬টি ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। চার বছর পর ঘরের মাঠে বিশ্বকাপে ৭ ম্যাচ খেলেছিল ভারত। এরমধ্যে জয় এসেছিল ৫ ম্যাচে। ভারতের অভিযান শেষ হয়েছিল সেমিফাইনালে।

১৯৯২ সালে আট ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছিল ভারতীয় দল। হেরেছিল ৫ ম্যাচ। একটি ম্যাচে ফলাফল হয়নি। গ্রুপ পর্ব থেকেই ছিটকে যায় ভারত। চার বছর পর ফের উপমহাদেশে বসে বিশ্বকাপের আসর। সেই বছরও সেমিফাইনাটল থেকে বিদায় নেয় ভারতীয় দল।৭ ম্যাচের মধ্যে চারটিতে জয় পায় তিনটিতে হারে ভারত।

১৯৯৯ সালে আট ম্যাচের মধ্যে চারটি করে ম্যাচে জয়-পরাজয় ঘটে ভারতের। সুপার সিক্স থেকেই বিদায় নেয় টিম ইন্ডিয়া। ২০০৩ সালে দক্ষিণ আফ্রিকায় রানার্স হয় সৌরভের নেতৃত্বাধীন দল। সেই বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে ৯টিতে জয় পায় ভারত। হারে মাত্র দুটি ম্যাচে।

২০০৭ সালে গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় ভারত। তিন ম্যাচের মধ্যে জয় আসে একটিতে হারে দুটি ম্যাচে। ২০১১সালে সাত ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ভারত। একটি ম্যাচে হারের স্বাদ পায় ধোনির দল। একটি ম্যাচ টাই হয়।২০১১ বিশ্বকাপে দেশের মাটিতে খেলা এবং সচিন আবেগ কাজ করেছিল। ব্যাটিং অত্যন্ত শক্তিশালী হলেও বোলিংয়ে দুর্বলতা ছিলই। তা সত্ত্বেও ধোনির ভারত বিশ্বকাপ জিতেছিল।

২০১৫ সালে অপারজিত থেকে সেমিতে পৌঁছেছিল ভারত। কিন্ত শেষচারে হেরে বিদায় নেয়। সেই বিশ্বকাপে আট ম্যাচের মধ্যে সাতটিতে জয় পায় ভারত। ২০১৯ সালে ১০টি ম্যাচের মধ্যে সাতটিতে জয় পায় ভারত। দুটি ম্যাচ হারে একটি ম্যাচ টাই হয়।

পরিসংখ্যান বলছে বিশ্বকাপে সর্বাধিক ম্যাচ জয়ের নজির গড়া থেকে দুই ধাপ দূরে বর্তমান দল। সৌরভের ৯ ম্যাচ জয়ের রেকর্ড স্পর্শ করতে হলে রোহিতকে জিততে হবে আরও ২টি ম্যাচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+