ICC World Cup 2023: শাকিবকে ছাড়াই শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ, প্রস্তুতি ম্যাচে নজর কাড়লেন কারা?

ICC World Cup 2023: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আজ তিরুবনন্তপুরমে দক্ষিণ আফ্রিকা-আফগানিস্তান দ্বৈরথ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। তবে গুয়াহাটিতে প্রস্তুতি ম্যাচে এশিয়া কাপের ফাইনালিস্ট শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ।

অধিনায়ক শাকিব আল হাসান চোটের কারণে খেলেননি। সহ অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও বিশ্রাম দেওয়া হয়। মেহিদি হাসান মিরাজ অধিনায়কত্ব করলেন। দল নির্বাচন নিয়ে বিতর্কের মধ্যে এই জয় নিশ্চিতভাবেই স্বস্তি দেবে টাইগারদের।

ICC World Cup 2023: শাকিবকে ছাড়াই শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

গুয়াহাটিতে গতকাল অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোট পান শাকিব। সে কারণে আজকের ম্যাচে তিনি খেলতে পারেননি। তাঁর চোট পর্যবেক্ষণ করা হচ্ছে। যদিও বাংলাদেশ সংবাদমাধ্যমের দাবি, চোট তেমন গুরুতর নয়। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে মাঠে নামতে পারবেন শাকিব। তবে তাঁকে ছাড়াই আজ জয় পেল বাংলাদেশ।

টস জিতে ব্যাটিং নিয়েছিল শ্রীলঙ্কা। এশিয়া কাপ ফাইনালে ব্যাটিং বিপর্যয়ের পর এদিনও পুরো ৫০ ওভার টিকতে পারেনি দাসুন শনাকার দল। ৪৯.১ ওভারে ২৬৩ রানে অল আউট হয়ে যায় শ্রীলঙ্কা। পাথুম নিসঙ্কা ৬৪ বলে ৬৮, ধনঞ্জয় ডি সিলভা ৭৯ বলে ৫৫ রান করেন। কুশল পেরেরা ২৪ বলে ৩৪ রান করার পর মাঠ ছাড়েন। স্কোরবোর্ডে তাঁর নামের পাশে লেখা রিটায়ার্ড হার্ট।

৯ ওভার হাত ঘুরিয়ে ৩৬ রানের বিনিময়ে তিনটি উইকেট দখল করেন মেহেদি হাসান। তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও মেহিদি হাসান মিরাজ একটি করে উইকেট দখল করেন।

ICC World Cup 2023: শাকিবকে ছাড়াই শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ

জবাবে খেলতে নেমে ৪২ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। তামিম ইকবালের জায়গায় বাংলাদেশ আস্থা রেখেছে তানজিদ হাসানের উপর। তিনি ১০টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৮ বলে ৮৪ রান করলেন। অপর ওপেনার লিটন দাস ১০টি বাউন্ডারির সাহায্যে করেন ৫৬ বলে ৬১ রান। ওপেনিং জুটিতে ২০.৪ ওভারে ওঠে ১৩১।

তৌহিদ হৃদয় প্রথম বলেই আউট হয়ে যান, খাতা খুলতে পারেননি। যদিও ৪৮ বল বাকি থাকতে টাইগারদের ৭ উইকেটে জয় এনে দেয় মেহিদি ও মুশফিকুর রহিমের পার্টনারশিপ। মেহেদি তিনে নেমে পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ৬৪ বলে ৬৭ রানে অপরাজিত থাকেন। মুশফিকুর ৪৩ বলে ৩৫ রানে অপরাজিত থাকেন, মেরেছেন ২টি চার ও ১টি ছয়। লাহিরু কুমারা, দুনিথ ওয়েলালাগে ও দুশান হেমন্ত একটি করে উইকেট পেয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+