ICC World Cup 2023: বিশ্বকাপের মধ্যেই সরব রতন টাটা, রশিদ খানকে ১০ কোটি টাকা দেওয়ার ঘোষণা কি সত্যি?
ICC World Cup 2023: বিশ্বকাপের মধ্যেই অফিসিয়াল এক্স হ্যান্ডলে সরব হতে হলো রতন টাটাকে। আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খানের জন্য টাটা ট্রাস্টসের চেয়ারম্যান ১০ কোটি টাকা পুরস্কারমূল্য ঘোষণা করেছেন বলে রটেছিল।
এই ধরনের ঘটনাকে ভিত্তিহীন বলে দাবি করলেন রতন টাকা। কোনও সরকারি ঘোষণার জন্য তাঁর অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে নজর রাখার অনুরোধও জানিয়েছেন বর্ষীয়ান শিল্পপতি।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিকে প্রথমবার জয়ের স্বাদ পেয়েছে আফগানিস্তান। এরপর গোটা দল আনন্দে মেতে উঠেছিল। এমনকী চেন্নাইয়ের চিপকে ঐতিহাসিক জয় ছিনিয়ে নেওয়ার পর স্টেডিয়ামের দর্শকদের ধন্যবাদ জ্ঞাপনে ভিকট্রি ল্যাপ দিয়েছিল আফগানিস্তান দল। সেখানে ছিলেন রশিদ খান।
ভিকট্রি ল্যাপ দেওয়ার ফাঁকে রশিদ খান নেচেছিলেন ইরফান পাঠানের সঙ্গেও। পরে ইরফান জানিয়েছিলেন, রশিদ এবারের বিশ্বকাপে প্রথম জয় ছিনিয়ে নেওয়ার পর তাঁকে কথা দিয়েছিলেন এই জয়ই শেষ নয়। তখন ইরফান রশিদকে বলেছিলেন, যদি ফের আফগানিস্তান জেতে তাহলে তিনি রশিদের সঙ্গে নাচবেন। সেই কথাই রেখেছিলেন পাঠান।

এরই মধ্যে ফেসবুক, হোয়াটসঅ্যাপ-সহ সোশ্যাল মিডিয়ায় রটে যায়, আফগানিস্তানের কাছে পাকিস্তান হারার পর রশিদ খান নাকি ভারতের জাতীয় পতাকা উড়িয়েছেন। সে কারণে আইসিসি তাঁকে ৫৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। তা জেনে শিল্পপতি রতন টাটা রশিদকে ১০ কোটি টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা করেছেন। এই গোটা খবরই ভুয়ো।
I have made no suggestions to the ICC or any cricket faculty about any cricket member regarding a fine or reward to any players.
— Ratan N. Tata (@RNTata2000) October 30, 2023
I have no connection to cricket whatsoever
Please do not believe WhatsApp forwards and videos of such nature unless they come from my official…
আজ রতন টাটা এক্স হ্যান্ডলে লিখেছেন, আমার সঙ্গে ক্রিকেটের কোনও যোগ নেই। আমি আইসিসি বা ক্রিকেট প্রশাসনের কাউকে কোনও ক্রিকেটারের জরিমানা বা পুরস্কারের ব্যাপারে কোনও সুপারিশই করিনি। হোয়াটসঅ্যাপে চালাচালি হওয়া কোনও খবর বা ভিডিও বিশ্বাস না করে তাঁর অফিসিয়াল প্ল্যাটফর্মে কোনও ঘোষণা হয়েছে কিনা তা দেখার আহ্বানও জানান রতন টাকা।
উল্লেখ্য, এর আগে গত জুন মাসে রতন টাটা এক্স হ্যান্ডলে দাবি করেছিলেন, তিনি ক্রিপটোকারেন্সিতে বিনিয়োগ করছেন বলে যা রটেছে তা স্রেফ গুজব ছাড়া আর কিছু নয়। এবার ফের তাঁকে সরব হতে হলো বিশ্বকাপের সময় ছড়িয়ে পড়া ভুয়ো খবরের প্রেক্ষিতেই।












Click it and Unblock the Notifications