ICC World Cup 2023: ক্রিকেটের মেগা মঞ্চে থাকছে কূটনীতির ছোঁয়াও, একসঙ্গে খেলা দেখতে পারেন মোদী-অ্যালবানিজ

ICC World Cup 2023: রবিবার বিশ্বকাপের মেগা ফাইনাল। বিশ সাল বাদ আবার একদিনের বিশ্বকাপের কাপযুদ্ধের লড়াইয়ে মুখোমুখি ভারত এবং অস্ট্রেলিয়া। মোদী গড়ে ক্রিকেটের মহারণ। মাঠের মতোই আর্কষণের কেন্দ্রবিন্দুতে থাকবে মোতেরার গ্যালারিও। ক্রিকেটের সঙ্গে মিশতে চলেছে কূটনীতিও। আমেদাবাদে বিশ্বকাপ ফাইনাল দেখবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।সঙ্গে থাককেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।

কিন্তু এখানেই শেষ নয়, নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোহিত-প্যাট কামিন্সদের ক্রিকেটীয় লড়াইয়ের সাক্ষী থাকতে পারেন দুই দেশের রাষ্ট্রনেতারাও। এই ম্যাচের জন্য অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে। তবে, অ্যান্থনি অ্যালবানিজ বা রিচার্ড মার্লেস মোতেরাতে উপস্থিত থাকবেন কিনা তা চূড়ান্ত নয়।

ICC World Cup 2023

ক্রিকেটের সঙ্গে কূটনীতির সম্পর্ক বরাবরই খুব গভীর। ক্রিকেটকে মাধ্যম করেই অনেক সময় রাষ্ট্রনেতারা বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করার পরিকল্পনা নেয়। ব্যতিক্রম হচ্ছে না ২০২৩ সালের একদিনের বিশ্বকাপ ফাইনালে। বিগত কয়েক বছর ধরেই ভারত অস্ট্রেলিয়া দ্বিপক্ষিক এবং বাণিজ্যিক সম্পর্ক বেশ শক্তিশালী।তারই অঙ্গ হিসেবে বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ এবং উপ প্রধানমন্ত্রী রিচার্ড মার্লেসকেও আমন্ত্রণ জানানো হয়েছে।

তবে এরআগেও ভারত এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একসঙ্গে ক্রিকেট ম্যাচে উপস্থিত ছিলেন।চলতি বছরের মার্চ মাসে বর্ডার গাভাসকর ট্রফির চতুর্থ ম্যাচে উপস্থিত ছিলেন দুই রাষ্ট্রনেতা। ভারত অস্ট্রেলিয়া ক্রিকেটীয় সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে সেই ম্যাচে বিশেষ অতিথি রূপে মোতেরা স্টেডিয়ামে উপস্থিত ছিলে‌ন মোদী এবং অ্যান্থনি অ্যালবানিজ।

সেই ম্যাচের প্রায় ৪৫ মিনিট আগে স্টেডিয়ামে পৌঁছে যান দুই দেশের প্রধানমন্ত্রী। দুই দেশের অধিনায়কের হাতে দেশের ক্যাপ তুলে দেন তাঁরা। তারপর দুই দেশের প্রধানমন্ত্রী এবং অধিনায়ক হাতে হাত রেখে ফটো সেশনের জন্য 'পোজ' দেন। আগামী রবিবার কী দুই দেশের প্রধানমন্ত্রীকে ফের ফ্রেমে ধরা দেবেন। কূটনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে জিতে আগেই ফাইনালে পৌঁছে গিয়েছিল টিম ইন্ডিয়া, আর বৃহস্পতিবার রাতে কলকাতাতেই দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ফাইনাল কনফার্ম করেছে অজিরা। ভারত অস্ট্রেলিয়া মেগা ফাইনাল ঘিরে একদিকে যেমন উন্মাদনার পারদ চড়ছে। শুধু দুই দেশের প্রধানমন্ত্রী নন ফাইনালে মাঠে উপস্থিত থাকতে পারেন একাধিক নক্ষত্র।

সমাপ্তি অনুষ্ঠানে পারফরম্যান্স করতে পারেন আলবেনিয়ান সেনসেশন ও হলিউড সঙ্গীত শিল্পী ডুয়া লিপা। ভারতীয় বায়ু সেনার পক্ষ থেকে বিশেষ প্রদর্শন হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+