ICC World Cup 2023: বিশ্বকাপে তিনবার পাক বধের নায়ক সচিন, জেনে নিন মহারণ ম্যাচে সেরা ক্রিকেটার কারা?

ICC World Cup 2023: আজ মোতেরায় মেগা ম্যাচ। আইসিসির ‌একদিনের বিশ্বকাপের বহু প্রতীক্ষিত মহারণ। গুজরাতের রাজধানী শহর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। ছয় সপ্তাহ ব্যাপী বিশ্বকাপে মূল আকর্ষণ এই ম্যাচটিকে ঘিরে। হবে নাই বা কেন ক্রিকেট মাঠে ভারত পাকিস্তানের লড়াই মানেই আলাদা উত্তেজনা। আবেগের স্রোতে ভাসতে থাকেন দুই দেশের ক্রিকেটপ্রেমীরাই।

হৃদস্পন্দন বন্ধ করা এক একটা ম্যাচ যেন ক্রিকেট ইতিহাসের রূপকথায় স্থান পেয়েছে। ১৯৯২ থেকে ২০১৯, আইসিসির একদিনের বিশ্বকাপে সাত বার মুখোমুখি হয়েছে এই দুই দেশ। কিন্ত প্রতিবারই জয় পেয়েছে ভারত। এখনও পর্য‌ন্ত ম্যাচের ফল ৭-০। শনিবার আরও একটা ভারত পাক ম্যাচ। টিম ইন্ডিয়ার লক্ষ্য ৮-০ ফল করা। মোতেরায় মহারণ শুরুর আগে একবার চোখ রাখা যাক ইতিহাসের পাতায়। একদিনের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাতের সাত নায়ক কারা? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

ICC World Cup 2023

একদিনের বিশ্বকাপের ইতিহাসে ১৯৯২ সালে প্রথমবার মুখোমুখি হয় এই দুই দেশ। সেইবার পাকিস্তান বিশ্বকাপ জিতলেও সম্মানের ম্যাচ জিতেছিল ভারত। সেই ম্যাচে সচিন তেন্ডুলকর অপরাজিত ৫৪ রান করেছিলেন। এমনকি ম্যাচের সেরাও হয়েছিলে‌ন মাস্টার ব্লাস্টার।

চার বছর পর ঘরের মাঠে বিশ্বকাপ খেলতে ‌নেমেছিল ভারত। বেঙ্গালুরুতে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে দুরন্ত ৯৩ রান করেছিলেন নভজ্যোৎ সিধু। ভারত পাকিস্তানকে হারায় ৩৯ রানে। সেই ম্যাচে সেরা ক্রিকেটার হয়েছিলেন সিধুই।

১৯৯৯ সালের একদিনের বিশ্বকাপে ভারত ৪৭ রানে হারায় পাকিস্তানকে। সেই ম্যাচের নায়ক ছিলেন ভেঙ্কটেশ প্রসাদ। বল হাতে ভারতের জয়ের ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নিয়েছিলেন প্রসাদ। ২৭ রানে পাঁচ উইকেট নিয়ে ম্যাচের সেরা ভেঙ্কটেশ প্রসাদ।

২০০৩ সালের বিশ্বকাপেি ভারত পাকিস্তানের সেই মহাকাব্যিক ম্যাচ। ব্যাট হাতে ঝড় তুলে ছিলেন সচিন তেন্ডুলকর। ২ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও মাস্টারের ব্যাটেই জয় এসেছিল ভারতের। ৯৮ রান করে ম্যাচের সেরা হন সচিনই।

ICC World Cup 2023

২০১১ সালে বিশ্বকাপেও ম্যাচের সেরা হয়েছেন মোহালিতে পাকিস্তানকে হারিয়েছিল ভারত। ধোনির দল ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬০ তোলে। সচিন তেন্ডুলকর করেন ৮৫। ভারত জয় পায় ২৯ রানে। মাস্টার ব্লাস্টারের হাতেই উঠেছিল ম্যাচ সেরার পুরস্কার।

২০১৫ সালে অস্ট্রেলিয়ায় বসেছিল একদিনের বিশ্বকাপের আসর। পাকিস্তানের বিরুদ্ধে ১০৭ রানের দুরন্ত ইনিংস খেলেন কোহলি। বিরাটই হয়েছিলেন ম্যাচের সেরা। ২০১৯ সালে পাকিস্তান ম্যাচে আবার রোহিত রাজ। হিটম্যান করেছি‌লেন ১৪০ রা‌ন। সেই ম্যাচেও ভারত সহজেই জয় পেয়েছিল। আর ম্যাচের সেরা হয়েছিলেন রোহিত শর্মা।

ICC World Cup 2023

কয়েক ঘণ্টা পর শুরু আরও একটা বিশ্বকাপে আরও একটা ভারত পাকিস্তান ম্যাচ। এবার কার হাতে উঠবে ম্যাচ সেরার পুরস্কার। উত্তর জানা যাবে শনিবার রাতেই।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+