ICC World Cup 2023: হায়দরাবাদে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারি থাকবে ফাঁকা, কারণটা কী?

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচ খেলবে বিভিন্ন দেশ। হায়দরাবাদে ২৯ সেপ্টেম্বর পাকিস্তান ওয়ার্ম আপ ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ডের। রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচটি হবে।

যদিও এই ম্যাচে মাঠে প্রবেশ করতে পারবেন না কোনও দর্শক। বিসিসিআই আধিকারিককে উদ্ধৃত করে এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে।

ICC World Cup 2023: হায়দরাবাদে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারি থাকবে ফাঁকা

কয়েক দিন আগেই হায়দরাবাদ ক্রিকেট অ্যাসোসেয়িশনের তরফে বিসিসিআই ও আইসিসিকে অনুরোধ করা হয়েছিল ম্যাচের দিনক্ষণ পরিবর্তনের জন্য। যদিও হাতে সময় বেশি না থাকায় তা যে সম্ভব নয় সে কথা জানিয়ে দেওয়া হয়েছিল হায়দরাবাদের ক্রিকেট কর্তাদের। হায়দরাবাদ পুলিশ ওই ম্যাচে পর্যাপ্ত নিরাপত্তার বন্দোবস্ত করতে পারবে না বলে জানিয়েছে।

অবশেষে বের হলো উপায়। দর্শকশূন্য স্টেডিয়ামেই ম্যাচটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উৎসবের মরশুমে নিরাপত্তার বন্দোবস্ত করা নিয়ে জটিলতা তৈরির জেরেই এই সিদ্ধান্ত। এই ম্যাচের টিকিটও কেটেছেন অনেকেই। বিসিসিআইয়ের তরফে টিকিট বিক্রির দায়িত্বপ্রাপ্ত বুকমাইশোকে জানিয়ে দেওয়া হচ্ছে, যাঁরা টিকিট কেটেছেন তাঁদের টিকিটের টাকা ফেরত দিতে।

ICC World Cup 2023: হায়দরাবাদে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে গ্যালারি থাকবে ফাঁকা

২৮ সেপ্টেম্বর গণেশ বিসর্জন রয়েছে, তেমনই রয়েছে মিলান-উন-নবি। এই দুই উৎসবের মধ্যে উপ্পলের স্টেডিয়ামে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা প্রদান অসম্ভব বলে জানিয়েছিল হায়দরাবাদ সিটি পুলিশ। তারপরই ম্যাচের দিন বদলের অনুরোধ করেছিল এইচসিএ। অক্টোবরের ৯ ও ১০ তারিখ পরপর দুই দিন ম্যাচ রয়েছে হায়দরাবাদে।

৯ তারিখ নিউজিল্যান্ড বনাম নেদারল্যান্ডস ম্যাচ। ১০ অক্টোবর পাকিস্তান বনাম শ্রীলঙ্কা। জানা গিয়েছে, একটি ম্যাচের জন্য ৩ হাজার পুলিশকর্মী থাকবেন। টিম হোটেলেও নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হবে। বিশেষ করে যে হোটেলে পাকিস্তান দল থাকবে। নবরাত্রির কারণে আমেদাবাদে ভারত-পাকিস্তান ম্যাচ একদিন এগিয়ে আসায় পাকিস্তান-শ্রীলঙ্কা ম্যাচও একদিন এগিয়ে এসেছে।

এর ফলে ম্যাচের আগের দিন উপ্পল স্টেডিয়ামের মাঠে অনুশীলন করতে পারবে না পাকিস্তান ও শ্রীলঙ্কা। অনুশীলনের বিকল্প জায়গার বন্দোবস্ত করতে হয়েছে। সবমিলিয়ে ওই সময় বিশ্বকাপের ম্যাচ আয়োজন ঘিরে কঠিন চ্যালেঞ্জ সামলাতে হবে হায়দরাবাদ সিটি পুলিশকে। কালীপুজোয় কলকাতায় পড়েছিল পাকিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচ। সেই ম্যাচটিও একদিন এগিয়ে এনে ১১ নভেম্বর দিন ধার্য হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+