ICC World Cup 2023: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা অব্যাহত, জয়ের মুখ দেখল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড

ICC World Cup 2023: বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্য়াচ খেলে ফেলল চারটি দল। তার মধ্যে গুয়াহাটিতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে পরাস্ত হলো বাংলাদেশ। তিরুবনন্তপুরমে নিউজিল্যান্ড হারাল দক্ষিণ আফ্রিকাকে।

দুটি ম্যাচেই বৃষ্টি থাবা বসিয়েছিল। সে কারণে ওভার সংখ্যা কমানো হয়। কাল তিরবনন্তপুরমে ভারত খেলবে নেদারল্য়ান্ডসের বিরুদ্ধে।

ICC World Cup 2023: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা অব্যাহত

বাংলাদেশকে আজ নেতৃত্ব দিলেন নাজমুল হোসেন শান্ত। শাকিব আল হাসান ইংল্যান্ডের বিরুদ্ধেও মাঠে নামতে পারেননি। তবে তিনি বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে খেলবেন বলে জানা যাচ্ছে। টস জিতে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ। ৩০ ওভারের পর বৃষ্টির জন্য খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। এরপর ঠিক হয় ৩৭ ওভারের ম্য়াচ হবে। বাংলাদেশ তোলে ৯ উইকেটে ১৮৮।

মেহিদি হাসান মিরাজ ৮৯ বলে ৭৪ ও তানজিদ হাসান ৪৪ বলে ৪৫ রান করেন। মাহমুদুল্লাহ ১৮ ও তাসকিন আহমেদ ১২ রান করেন। বাকিরা কেউ দুই অঙ্কের রান পাননি। রিস টপলি তিনটি, ডেভিড উইলি ও আদিল রশিদ ২টি করে উইকেট নেন। স্যাম কারান ও মার্ক উডের ঝুলিতে গিয়েছে ১টি করে উইকেট।

ICC World Cup 2023: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে বৃষ্টির বাধা অব্যাহত

ডিএলএস মেথডে ইংল্যান্ডের টার্গেট ছিল ৩৭ ওভারে ১৯৭। ২৪.১ ওভারেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় জস বাটলারের নেতৃত্বাধীন দল। মঈন আলি ৫৬, জনি বেয়ারস্টো ৩৪, বাটলার ৩০, জো রুট ২৬ ও হ্যারি ব্রুক ১৭ রান করেন। মুস্তাফিজুর রহমান ২টি এবং হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ ১টি করে উইকেট দখল করেছেন।

তিরুবনন্তপুরমে টস জিতে ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৬ উইকেটে ৩২১ রান তুলেছিল। কেন উইলিয়ামসন নেতৃত্ব দেন কিউয়িদের। ডেভন কনওয়ে ৭৮, টম লাথাম ৫২, গ্লেন ফিলিপস ৪৩ রান করেন। উইলিয়ামসন ৩৭ রান করার পর ব্যাট করেননি। তিনটি করে উইকেট নেন লুঙ্গি এনগিডি ও মার্কো জানসেন।

দক্ষিণ আফ্রিকা ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১১ তোলার পর বৃষ্টি নামে। এরপর আর খেলা শুরু করা যায়নি। ডিএলএস মেথডে নিউজিল্যান্ড ম্যাচ জেতে ৭ রানে। কুইন্টন ডি কক ৮৪ রানে অপরাজিত থাকেন। রাসি ভ্যান ডার ডুসেন ৫১ রান করেন। প্রোটিয়াদের নেতৃত্ব দেন এইডেন মার্করাম। ট্রেন্ট বোল্ট ২টি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি একটি করে উইকেট নেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+