ICC World Cup 2023: শ্রীলঙ্কার ব্যাটার হিসেবে বিশ্বকাপে দ্রুততম শতরান কুশলের, এলিট লিস্টে কত নম্বরে মেন্ডিস?

ICC World Cup 2023: চলতি বিশ্বকাপে দ্বিতীয় দ্রুততম শতরানটি হাঁকালেন কুশল মেন্ডিস। আজ হায়দরাবাদে পাকিস্তানের বিরুদ্ধে। গত ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লিতে ৪৯ বলে শতরান করেছিলেন দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম।

আজ কুশল মেন্ডিসের শতরানটি এলো ৬৫ বলে। বিশ্বকাপে দ্রুততম শতরানের নিরিখে শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে এগিয়ে ছিলেন কুমার সঙ্গকারা। আজ তাঁকে ছাপিয়ে গেলেন মেন্ডিস।

শ্রীলঙ্কার ব্যাটার হিসেবে বিশ্বকাপে দ্রুততম শতরান কুশলের

টস জিতে শ্রীলঙ্কা প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। দ্বিতীয় ওভারের চতুর্থ বলে দলের ৫ রানের মাথায় কুশল পেরেরা ৪ বলে ০ রানে হাসান আলির শিকার হন। এরপর ১০২ রানের পার্টনারশিপ গড়েন পাথুম নিসঙ্কা ও কুশল মেন্ডিস। নিসঙ্কা ৬১ বলে ৫১ রান করে আউট হলে শ্রীলঙ্কার স্কোর দাঁড়ায় ১৭.২ ওভারে ১০৭।

এরপর সাদিরা সমরবিক্রমাকে নিয়ে কুশল মেন্ডিস ১১১ রানের পার্টনারশিপ গড়েন। তারই মধ্যে তিনি শতরান পূর্ণ করেন ৬৫ বলে। শেষ অবধি আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে গিয়ে হাসান আলির বলেই তিনি ক্যাচ দেন ইমাম উল হকের হাতে। ১৪টি চার ও একটি ছয়ের সাহায্যে মেন্ডিসের সংগ্রহ ৭৭ বলে ১২২।

শ্রীলঙ্কার ব্যাটার হিসেবে বিশ্বকাপে দ্রুততম শতরান কুশলের

বিশ্বকাপে দ্রুততম শতরানের রেকর্ড রয়েছে এইডেন মার্করামের দথলে। ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের কেভিন ও'ব্রায়েন ৫০ বলে শতরান করেছিলেন। তাঁর রেকর্ডটি এবার ভেঙে দিয়েছিলেন মার্করাম। ২০১৫ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫১ বলে শতরান করেছিলেন।

২০১৫ সালের বিশ্বকাপেই দক্ষিণ আফ্রিকার এবি ডিভিলিয়ার্স ৫২ বলে শতরান হাঁকান ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১৯ সালের বিশ্বকাপে আফগানিস্তানের বিরুদ্ধে ইংল্যান্ডের অধিনায়ক ইয়ন মর্গ্যানের শতরানটি এসেছিল ৫৭ বলে। কম বলে শতরানের নিরিখে মেন্ডিস রইলেন মর্গ্যানের পরেই।

২০০৭ সালের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার ম্যাথু হেডেন দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৬৬ বলে শতরান করেছিলেন। ২০০৩ সালের বিশ্বকাপে কানাডার জন ডেভিসন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৭ বলে শতরান করেছিলেন। ২০১৫ সালের বিশ্বকাপে সঙ্গকারা ইংল্যান্ডের বিরুদ্ধে এবং ২০১১ সালের বিশ্বকাপে আয়ারল্যান্ডের পল স্টার্লিং নেদারল্যান্ডসের বিরুদ্ধে শতরান পূর্ণ করেন ৭০ বলে।

এদিকে, আজ পাকিস্তানের বিরুদ্ধে বড় রানের দিকেই এগোচ্ছে শ্রীলঙ্কা। কুশল মেন্ডিসের পর শতরান পূর্ণ করেছেন সাদিরা সমরবিক্রমা। নিজের ওডিআই কেরিয়ারের প্রথম শতরানটিই তিনি পেলেন বিশ্বকাপের আসরে। ৮২ বলে শতরান পূর্ণ করেন। তিনি ১১টি চার ও ২টি ছয়ের সাহায্যে ৮৯ বলে ১০৮ রান করে আউট হয়েছেন।

শ্রীলঙ্কা সর্বশেষ পাওয়া খবরে ৪৮ ওভারে ৭ উইকেটে ৩৩৫ রান তুলেছে। ১০ ওভারে ৭১ রান দিয়ে ৪ উইকেট নেন হাসান আলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+