ICC World Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা, অনুশীলনে এলেন না কোন তারকারা?

ICC World Cup 2023: বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নেওয়ার লক্ষ্যে কাল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আফগানিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত। একদিনের আন্তর্জাতিকে ভারতকে কখনও হারাতে পারেনি আফগানিস্তান।

আজ অনুশীলনের ফাঁকে পিচের চরিত্র খুঁটিয়ে দেখেছেন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা। এদিনের অনুশীলনে আসেননি বিরাট কোহলি-সহ ভারতীয় দলের বেশ কয়েকজন তারকা।

ICC World Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওপেনার ঈশান কিষাণ ব্যর্থ হয়েছেন। কিন্তু কালও যে তিনিই ওপেন করবেন, সেই ইঙ্গিত দিয়েছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর। শুভমান গিল ডেঙ্গি আক্রান্ত। তাই কিষাণ ওপেন করছেন। এশিয়া কাপে শ্রেয়স আইয়ার যখন বাইরে ছিলেন, তখন মিডল অর্ডারের নেমেছেন ঈশান। তাঁর বিভিন্ন পজিশনে খেলার দক্ষতা ভারতকে যে সুবিধা করে দিচ্ছে তা স্পষ্ট করেন রাঠোর।

শুভমান গিল প্রসঙ্গে রাঠোর এদিন বলেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই শুভমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তিনি হোটেলে ফিরে এসেছেন। সেরে উঠছেন। নজর রাখছে মেডিক্যাল টিম। দ্রুতই তিনি পুরোপুরিভাবে সুস্থ হয়ে যাবেন এবং দলের সঙ্গে যোগ দেবেন।

ICC World Cup 2023: আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলে পরিবর্তনের সম্ভাবনা

আজ ভারতীয় দলের অনুশীলনে ব্যাট করলেন রোহিত শর্মা, সূর্যকুমার যাদব, ঈশান কিষাণ, রবীন্দ্র জাদেজা, শ্রেয়স আইয়ার। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, মহম্মদ শামিদের বোলিং সামলাতে দেখা গেল। আজকের অনুশীলনে আসেননি বিরাট কোহলি, হার্দিক পাণ্ডিয়া, লোকেশ রাহুল, কুলদীপ যাদবরা।

সূর্যকুমার অনেকক্ষণ ব্যাট করেছেন। নেটে ব্যাট করার সময় রোহিতের উরুতে সামান্য চোট লাগলেও তারপরও তিনি ব্যাটিং চালিয়ে গিয়েছেন। তবে আফগানিস্তানের বিরুদ্ধে রান না পেলে দলে জায়গা ধরে রাখা কঠিন হবে শ্রেয়স ও কিষাণের। কালকের ম্যাচে শার্দুল ঠাকুরের খেলার সম্ভাবনা কম। তবে তিনি আজ নেটে ব্যাটিং, বোলিং করেছেন।

ভারতের সম্ভাব্য একাদশ- রোহিত শর্মা (অধিনায়ক), ঈশান কিষাণ, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, লোকেশ রাহুল (উইকেটকিপার), হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন বা মহম্মদ শামি, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমাতুল্লাহ শাহিদি (অধিনায়ক), মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, আজমাতুল্লাহ ওমরজাই, রশিদ খান, নবীন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+