ICC World Cup 2023: রাচিনের সঙ্গে দারুণ মিল গাভাসকর পুত্র রোহনের, কারণ জানলে অবাক হবেন
ICC World Cup 2023: নামের আমি, নামের তুমি, নাম দিয়ে যায় চেনা। সত্যি তো মানুষের আসল পরিচয় তো তাঁর নামেই। ধর্ম, জাতির সব কিছুর উর্ধ্বে উঠে মানুষের মূল পরিচয় নিহিত থাকে তাঁর নামের মধ্যেই। প্রত্যেক মানুষের নামের কোনও না কোনও অর্থ থাকে, এমনকি নামেই লুকিয়ে থাকে অজানা রহস্য। সাধারণ মানুষের মতোই ব্যতিক্রম নন ক্রিকেট মাঠের প্রতিনিধিরাও।
বিশ্বকাপের শুরু থেকেই যে ক্রিকেটারের নাম নিয়ে সব থেকে বেশি চর্চা হচ্ছে তিনি হলেন রাচিন রবীন্দ্র। কিউয়ি এই ক্রিকেটার প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে শতরান করার পাশাপাশি সোমবার নেদারল্যান্ডসের বিরুদ্ধেও অর্ধশতরান করেছেন নিউজিল্যান্ড ব্যাটসম্যান।রাচিন রবীন্দ্র ভারতীয় বংশোদ্ভূত ক্রিকেটার। তাঁর নাম দেখে ভারতীয় ছাপ স্পষ্ট। কিন্তু তাঁর এই নামের রহস্যও ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে।

রাচিন রবীন্দ্রর বাবা রবি কৃষ্ণমূর্তি পেশায় সফটওয়ার আর্কিটেক্ট। নিউজিল্যান্ডে চলে যাওয়ার আগে বেঙ্গালুরুতে ক্লাব ক্রিকেট খেলতেন তিনি আবার সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়ের বড় ভক্ত। রাহুল দ্রাবিড় এবং সচিন তেন্ডুলকরের নামকে ব্যবহার করা হয়েছেন। রাহুলের 'রা', আর সচিনের থেকে 'চিন' এই দুই কিংবদন্তির নাম ব্যবহার করে করা হয়েছে রাচিন।
তবে মজার বিষয় হল শুধু রাচিন রবীন্দ্র নয়, আরও অনেক ক্রিকেটারের নামই কিংবদন্তি ক্রিকেটারদের নামের দ্বারা অনুপ্রাণিত। সেই কাহিনিই তুলে ধরা হল এই প্রতিবেদনে। এখানেই অবাক করা হলেও রাচিনের সঙ্গে মিল রয়েছেন রোহন গাভাসকরেরও। লিটল মাস্টার তাঁর পুত্রের নামকরণ করেছিলেন এক প্রাক্তন ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটারের নাম অনুসারে।

ক্রিকেটার জীবেন ক্যারিবিয়ান সফরে রাজত্ব করেছেন সুনীল গাভাসকর। তাই নিজের পুত্রের নাম রেখেছিলেন প্রাক্তন ক্যারিবিয়ান ব্যাটসম্যান রোহন কানাইয়ের নাম অনুসারে। তালিকায় আরও নাম আছে। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার কেনি বেঞ্জামিন। তাঁর পুরো নাম কেনথ চার্লি গ্রিফি্থ বেঞ্জামিন। তাঁর নাম রাখা হয়েছিল প্রাক্তন ক্যারিবিয়ান পেসার চার্লি গ্রিফি্থের নাম অনুসারে।
ইংল্যান্ডের পেসার নেইল ফায়ারব্রাদারের নাম রাখা হয়েছিল প্রাক্তন অজি পেসার নেইল হার্ভির নাম অনুসারে। আরও এক ওয়েস্ট ইন্ডিজ প্রাক্তনী কার্টলি অ্যামব্রোস, তাঁর নামেও এক প্রাক্তন ক্রিকেটারের ছোঁয়া। ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার জেমস কার্টলির নাম অনুসারে তাঁর নাম রাখা হয়।

তবে প্রাক্তন বা কিংবদন্তিদের নাম অনুসারে নাম রাখলেই বড় হয়ে সেই মানুষ ক্রিকেট মাঠে খুব সফল হয়েছেন তা বলা যাবে না। নামগত বিষয়ে রোহন-রাচিনের মিল থাকলেও জাতীয় দলে পারফরম্যান্সের দিক থেকে তাঁদের কোনও তুলনা হয়না।












Click it and Unblock the Notifications