ICC CWC 2023: মালানের শতরান, দুরন্ত টপলি, বিশ্বকাপে বড় জয় ইংল্যান্ডের! তৃতীয় সর্বাধিক ব্যবধানে হারল বাংলাদেশ
ICC CWC 2023: বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেই জয়ের সরণিতে ফিরল ইংল্যান্ড। পয়েন্ট তালিকায় আপাতত পাঁচে চলে এলো গতবারের চ্যাম্পিয়নরা। ধরমশালায় জস বাটলারের দল ১৩৭ রানে হারাল শাকিব আল হাসানের বাংলাদেশকে।
ইংল্যান্ডের হয়ে দুরন্ত শতরান হাঁকালেন ডেভিড মালান। জো রুট থামেন সেঞ্চুরি থেকে ১৮ রান দূরে। রানের পাহাড় গড়ার পর বল হাতে বিধ্বংসী মেজাজ দেখান রিস টপলি। যার জেরে বিশ্বকাপের আসরে তৃতীয় সর্বাধিক ব্যবধানে পরাস্ত বাংলাদেশ।

বিশ্বকাপে দ্বিতীয় ম্যাচেই লজ্জার হারের সম্মুখীন টাইগাররা। ২০১১ সালের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার কাছে বাংলাদেশ হেরেছিল ২০৬ রানে। ২০০৭ সালের বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে টাইগাররা পরাস্ত হয়েছিল ১৯৮ রানে। তার পরেই জায়গা করে নিল এদিনের পরাজয়। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ।
একটা সময় মনে হচ্ছিল ৪০০ ছুঁয়ে ফেলবে ইংল্যান্ড। যদিও শেষ অবধি ৫০ ওভারে ৯ উইকেটে ৩৬৪ রান তোলে বাটলার-বাহিনী। ওপেন করতে নেমে ১৬টি চার ও পাঁচটি ছয়ের সাহায্যে ১০৭ বলে ১৪০ রান করেন ডেভিড মালান। জনি বেয়ারস্টো ৫২ ও জো রুট ৮২ রান করেন। এদিনও বেন স্টোকস খেলতে পারেননি।
মাহেদি হাসান ৭১ রানে ৪ উইকেট ও শরিফুল ইসলাম ৭৫ রানের বিনিময়ে তিন উইকেট দখল করেন। তাসকিন আহমেদ ও শাকিব আল হাসান একটি করে উইকেট পেয়েছেন। জবাবে খেলতে নেমে বাংলাদেশ ৪৮.২ ওভারে ২২৭ রানে গুটিয়ে যায়। লিটন দাস ৬৬ বলে ৭৬ ও মুশফিকুর রহিম ৫১ রান করেন।
রিস টপলি ১টি মেডেন-সহ ১০ ওভারে ৪৩ রান দিয়ে চার উইকেট নেন। ক্রিস ওকস ২টি এবং স্যাম কারান, মার্ক উড, আদিল রশিদ ও লিয়াম লিভিংস্টোন একটি করে উইকেট দখল করেন। ম্যাচের সেরা মালান। দলকে জেতানোর পিছনে অবদান রাখতে পেরে খুশি মালান। এই ইনিংস নিশ্চিতভাবেই তাঁর আত্মবিশ্বাস বাড়াল।
ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার দলের পারফরম্যান্সে সন্তুষ্ট। তবে আরও কিছু বিভাগে উন্নতির প্রয়োজনীয়তা অনুভব করছেন। ডেথ ওভারে আরও বেশি রান ওঠা উচিত ছিল বলে জানান তিনি। ফলে ডেথ ওভার ব্যাটিংয়ে জোর দিচ্ছেন। বেয়ারস্টো, রুট, মালানের প্রশংসা করেন বাটলার। পাওয়ারপ্লেতে দ্রুত কয়েকটি উইকেট তুলে নেওয়াও তৃপ্তি দিচ্ছে তাঁকে।

বাংলাদেশ প্রথম ১০ ওভারের মধ্যে চার উইকেট হারিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিল। অধিনায়ক শাকিব বলেন, প্রথম ১০ ওভার আমরা ভালো বোলিং করতে পারিনি। যখন লড়াইয়ে ফিরলাম, তখন অনেক দেরি হয়ে গিয়েছে। দ্রুত উইকেট হারানোয় রান তোলার চ্যালেঞ্জ যে কঠিন হয়ে যায় তাও মেনে নিয়েছেন শাকিব।
৩২০ থেকে ৩৩০ রানের মধ্যে ইংল্যান্ডকে বেঁধে ফেলা উচিত ছিল মনে করছেন বাংলাদেশ অধিনায়ক। তবে এই হারের পরও বড় টুর্নামেন্ট বলে ঘুরে দাঁড়ানোর পর্যাপ্ত সুযোগ পুরোদমে কাজে লাগাতে চান। ইতিবাচক বিষয়গুলি মাথায় রেখে সামনের কঠিন লড়াইগুলির জন্য দলকে প্রস্তুত হতে বলছেন শাকিব।
শুক্রবার আমেদাবাদে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। রবিবার দিল্লিতে ইংল্যান্ডের মুখোমুখি আফগানিস্তান।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications