ICC CWC 2023 Updates: বিশ্বকাপে আজ জোড়া ম্যাচ, কাল ভারত-অস্ট্রেলিয়া, স্কোর ও টাটকা খবরে চোখ রাখুন
ICC CWC 2023 Updates: বিশ্বকাপে আজ প্রথম ডাবল হেডার। ধরমশালায় মুখোমুখি বাংলাদেশ-আফগানিস্তান। দিল্লিতে দক্ষিণ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা দ্বৈরথ।
কাল বিশ্বকাপ অভিযান শুরুর আগে চেন্নাইয়ে চূড়ান্ত মহড়া সারবে ভারত ও অস্ট্রেলিয়া। বিশ্বকাপের ম্যাচের স্কোর ও টাটকা খবর জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

দক্ষিণ আফ্রিকার বিশ্বরেকর্ড

দক্ষিণ আফ্রিকাকে হারাতে হলে শ্রীলঙ্কাকে ৫০ ওভারে ৪২৯ রান তুলতে হবে। টস জিতে ফিল্ডিং নেয় শ্রীলঙ্কা। দক্ষিণ আফ্রিকা ৫ উইকেটে ৪২৮ রান তুলেছে। কুইন্টন ডি কক ১০০, তেম্বা বাভুমা ৮, রাসি ভ্যান ডার ডুসেন ১০৮, এইডেন মার্করাম ১০৬, হেইনরিখ ক্লাসেন ৩২ রান করেন। ডেভিড মিলার ৩৯ ও মার্কো জানসেন ১২ রানে অপরাজিত থাকেন।
আফগানিস্তান শেষ ১৫৬ রানে

ধরমশালায় আফগানিস্তানের বিরুদ্ধে অ্যাডভান্টেজ বাংলাদেশ। টস জিতে আফগানদের ব্য়াট করতে পাঠান শাকিব আল হাসান। ৩৭.২ ওভারে আফগানিস্তান ১৫৬ রান তুলে অল আউট হয়ে যায়। রহমানুল্লাহ গুরবাজ ৬২ বলে সর্বাদিক ৪৭ রান করেন। ইব্রাহিম জাদরান ও আজমাতুল্লাহ ওমরজাই করেন ২২ রান করে। রহমত শাহ ও অধিনায়ক হাশমাতুল্লাহ শাহিদি- দুজনেই আউট হন ১৮ রান করে। তিনটি করে উইকেট দখল করেছেন শাকিব আল হাসান ও মেহিদি হাসান মিরাজ। শরিফুল ইসলাম ২টি, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের ঝুলিতে ১টি করে উইকেট।

















Click it and Unblock the Notifications