ICC World Cup 2023:জমজমাট উইকেন্ড, সপ্তাহ শেষেই পরিষ্কার হয়ে যাবে বিশ্বকাপের সেমিফাইনালের চিত্র
গ্রুপ পর্বের শেষদিকে এগোচ্ছে বিশ্বকাপ। যত গ্রুপ পর্ব সমাপ্তির দিকে এগোচ্ছে ততই জমে উঠছে সেমিফাইনালের অঙ্ক।সাত ম্যাচ টানা ইতিমধ্যেই শেষচারের টিকিট নিশ্চিত করে ফেলেছে রোহিত ব্রিগেড। খালি আছে এখনও তিনটি স্থান। লড়াইয়ে আছে অন্তত পাঁচটি দল। বিশ্বকাপের সেমিফাইনালের চিত্রটা অনেকটাই পরিস্কার চলতি উইকেন্ডই। আগামী শনি এবং রবিবারের ম্যাচগুলো কার্যত কোয়ার্টার ফাইনাল।
শুক্রবার নেদারল্যান্ডস মুখোমুখি আফগানিস্তানের। এই ম্যাচ কমলা বাহিনীর থেকেও বেশি গুরুত্বপূর্ণ আফগানদের জন্য। কারণ ছয় ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে লিগের লড়াইয়ে ছয় নম্বরে আছে রশিদ খানরা। এই ম্যাচ জিতলেই তাঁরাও প্রবলভাবে চলে আসবেন সেমিফাইনালের অঙ্কে। কারণ ৮ পয়েন্টে পৌঁছে যাবে আফগানরা। বিশ্বকাপের ইংল্যান্ড, পাকিস্তান, শ্রীলঙ্কাকে হারিয়ে চমক দিয়েছে আফগানিস্তান।

তবে উইকেন্ডের প্রথমদিন মহাশনিবার। এই দিন রয়েছে দুটি ম্যাচ। ডাবল হেডারের প্রথম ম্যাচে মুখোমুখি হবে নিউজিল্যান্ড পাকিস্তান। টুর্নামেন্টের শুরুতে দুরন্ত ছন্দে থাকলেও পর পর তিন ম্যাচ হেরে চাপে পড়ে গিয়েছে কিউয়িরা। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চার নম্বরে রয়েছে নিউজিল্যান্ড।
অন্যদিকে ৭ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে বাবর আজমরা। এই ম্যাচে হারলেই সেমিফাইনালের স্বপ্ন শেষ হয়ে যাবে পাক দলের। অন্যদিকে নিউজিল্যান্ডের সেমির অঙ্ককে সহজ রাখতে জয় ছাড়া অন্য কোনও উপায় নেই কিউয়িদরেও।
অন্যদিকে শনিবার দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। ২০১৯ সালের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ৬ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে লিগের শেষ স্থানে। তাদের পক্ষে সেমিফাইনালে যাওয়া কার্যত অসম্ভব। কিন্তু বাকি ম্যাচগুলি না জিতলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও অনিশ্চিত হয়ে যাবে তাদের জন্য। অন্যদিকে অস্ট্রেলিয়ার কাছে আবার এই ম্যাচ সেমির পথে এগোনের লড়াই। ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলে অজিরাও সেমির পথে এগিয়ে যাবে।
এবার দেখা যাক রবিবারের দিকে। ছুটির দিনে ইডেনে মহারণ। দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে ভারত। টিম ইন্ডিয়া ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে। তবে দ্বিতীয় স্থানে থাকা প্রোটিয়াদের কাছে শেষ চারের টিকিট কনফার্ম নয়। ইডেন থেকে সেমির টিকিট নিশ্চিত করে নেওয়াই লক্ষ্য থাকবে তাদের।
ইতিমধ্যেই সব দলকেই হারিয়েছে ভারত। শামি-বুমরাহদের কাছে এই ম্যাচ অ্যাসিড টেস্ট সেমিফাইনালের আগে। অন্যদিকে প্রোটিয়া বোলিংও শক্তিশালী। ফলে এই গাঁট পেরোলে ভারত আরও অপ্রতিরোধ্য হয়ে উঠবে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications