ICC World Cup 2023: রশিদদের ডাগ আউটে ভারতীয় মস্তিস্ক, রোহিতদের বিরুদ্ধে জাদেজার অভিজ্ঞতাই বড় অস্ত্র আফগানদের

বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত আফগানিস্তান। এই ম্যাচে কোহলি-নবীনের দিকে যেমন নজর থাকবে, তেমনই চর্চায় রয়েছে আরও একটি নাম অজয় জাদেজা। আফগানিস্তান দলের মেন্টর পদে নিযুক্ত হয়েছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অজয় জাদেজা। ফলে রশিদ খানদের ডাগ আউটের থাকছেন এক ভারতীয় মস্তিস্ক। ফলে জাদেজার দিকেও এই ম্যাচে নজর থাকবে।

বিশ্বকাপ সামনে রেখে ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজাকে দলের মেন্টর হিসেবে নিযুক্ত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড। ভারতের মাটিতে বিশ্বকাপ হওয়ায় অজয়ের অভিজ্ঞতা যে আফগান দলের কাজে লাগবে, তা অনুমেয়। সবচেয়ে বেশি কাজে লাগবে বোধহয়, ভারতীয় কন্ডিশন আর পিচ নিয়ে ড্রেসিংরুমে জাদেজার পরামর্শগুলি।

আফগানিস্তান

জাদেজার কেরিয়ারের সবথেকে বিতর্কিত অধ্যায় গড়াপেটায় নাম জড়িয়ে পড়া। এরপর ভারতীয় বোর্ড তাঁকে চিরকালীন নির্বাসনে পাঠায়। কিন্তু বিশ্বকাপের আগে বিদেশি দলের সাপোর্ট স্টাফের দায়িত্ব পেয়েছেন জাদেজা। ভারতের বিরুদ্ধে নামার আগে আফগান দলের অধিনায়ক হাসমাতুল্লাহ শাহিদি জাদেজা প্রসঙ্গে বলেন, 'আন্তর্জাতিক ক্রিকেটে অজয় জাদেজার অনেক অভিজ্ঞতা আছে, সেটা আমাদের খুব ভালোভাবে কাজে লাগছে।'

একইসঙ্গে আফগান অধিনায়ক উল্লেখ করেছেন, 'ভারতীয় পরিবেশে খেলার জাদেজার অভিজ্ঞতা রয়েছে। একজন মেন্টর হিসেবে, তিনি সবসময় কীভাবে চাপ মোকাবেলা করতে হবে, কীভাবে কঠিন দলের বিরুদ্ধে খেলতে হবে তা নিয়ে কথা বলেন। খুব বেশি কৌশলগত সম্পর্কে আলোচনা হয় না। কারণ তিনি সদ্য দলে এসেছেন।'

আফগানিস্তান

পাশাপাশি আফগান দলনেতা আরও বলেন, 'তিনি আমাদের মানসিক শক্তি বৃদ্ধি এবং কীভাবে চাপ সামলাতে হবে সেটা ‌নিয়ে ক্লাস নিচ্ছেন। তাই অভিজ্ঞতা ভারতের বিরুদ্ধে ম্যাচে অবশ্যই কাজে আসবে।'

১৯৯২ থেকে ২০০২ পর্যন্ত টিম ইন্ডিয়ার হয়ে ১৫ টি টেস্ট ১৯৬ টি ওডিআই ম্যাচ খেলেছেন, আছে ১১১ টি প্রথম শ্রেণীর ম্যাচ খেলার অভিজ্ঞতা। কিন্তু গড়াপেটায় নাম জড়িয়ে গিয়ে ক্রিকেট কেরিয়ার মাঝপথেই শেষ হয় যায় জাদেজার। কি‌ন্তু আসন্ন বিশ্বকাপে এবার রশিদ খানদের ডাগ আউটে দেখা যাচ্ছে বিতর্কিত এই প্রাক্তন ভারতীয় ক্রিকেটাকে।

আফগানিস্তান

এর আগে ২০১৫ এবং ২০১৯ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিল আফগানিস্তান দল। ভারতের মাটিতে অনুষ্ঠিত আইপিএলে খেলেন একাধিক আফগান ক্রিকেটার। ফলে এখানকার উইকেট, আবহাওয়া সম্পর্কে ওয়াকিবহাল আফগানরা। ইতিমধ্যেই বাংলাদেশের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ অভিযান শুরু করেছে পাঠানরা। এবার দ্বিতীয় ম্যাচেও কঠিন পরীক্ষার মুখে তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+