সিডনির পিচ সহায়ক হবে ভারতের, ম্যাচ শুরুর আগেই ব্যাকফুটে অজিরা

সিডনি, ২৫ মার্চ : ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিফাইনালের উত্তাপ সবকিছুকেই হার মানাচ্ছে। লড়াই একেবারে সমানে সমানে, এমনটাই বলছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এর মধ্যেও ক্রিকেটের ২২ গজ নিয়ে 'অ্যাডভান্টেজ' টিম ইন্ডিয়া।

সিডনির মাঠ সূত্রে খবর, আগামিকাল যে পিচে খেলা হবে তা অনেকটা শুকনো, কিছু জায়গায় হালকা চিড় রয়েছে। খেলা যত এগোবে ততই সহজ হবে উইকেট। অর্থাৎ এককথায় উপযুক্ত ওয়ান ডে উইকেটেই আগামিকাল সম্মুখ সমরে নামবেন মহেন্দ্র সিং ধোনি ও মাইকেল ক্লার্ক বাহিনী।

সিডনির পিচ সহায়ক হবে ভারতের, ম্যাচ শুরুর আগেই ব্যাকফুটে অজিরা


আরও একটা পরিসংখ্যান চিন্তায় রেখেছে মাইকেল ক্লার্ককে। এবারের কোয়ার্টার ফাইনাল, যাতে মুখোমুখি হয়েছিল শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা তাতে প্রোটিয়া স্পিনার ইমরান তাহির ও জেপি ডুমিনি মিলে সাত উইকেট নেন। সেই একই পিচে আগামিকাল নামতে চলেছে ধোনি-ক্লার্করা।

ভারত পিচ নিয়ে আলোচনায় কোনও উৎসাহ না দেখালেও টস জেতা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে সেমিফাইনালে। ভারত আগে ব্যাট করলে প্রথম এক ঘণ্টা মিচেল জনসন, জেমস ফকনারদের সামলে দিতে পারলেই বড় রান উঠবে। সেক্ষেত্রে কিন্তু অজিদের কপালে চিন্তা বাড়তে পারে।

সিডনির পিচ নিয়ে অস্ট্রেলিয়া শিবিরের দুর্ভাবনার শেষ নেই। যা পিচই হোক ভারতের দল মোটামুটি একই থাকছে। অস্ট্রেলিয়ার সমস্যার শেষ নেই। ঘুর্ণি উইকেট হলে গত ম্যাচের টিম ধরে রাখাটা সম্ভব হবে না কারণ তাতে স্পিনার নেই। ফলে কী করবে তা নিয়ে চিন্তার শেষ নেই অজি অধিনায়কের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+