শেফালি-শ্বেতা জুটিতে ইউএই বধ! আইসিসি মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের দিকে ভারত

আইসিসি মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় ছিনিয়ে নিয়ে সুপার সিক্স কার্যত নিশ্চিত করে ফেলল ভারত। বেনোনিতে দক্ষিণ আফ্রিকার পর আজ সংযুক্ত আরব আমিরশাহীর মেয়েদের দলকে হারিয়ে গ্রুপ ডি-র শীর্ষস্থান দখলে রাখল শেফালি ভার্মার দল। এদিন জয় এসেছে ১২২ রানে।

মেয়েদের অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে সুপার সিক্সের দিকে ভারত

টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন সংযুক্ত আরব আমিরশাহীর অধিনায়ক। ভারতের ওপেনিং জুটি এদিনও দারুণ সফল। ৮.৩ ওভারে ১১১ রানের মাথায় ভারত আজ প্রথম উইকেট হারায়। ১২টি চার ও ৪টি ছয়ের সাহায্যে ৩৪ বলে ৭৮ রান করেন ভারত অধিনায়ক শেফালি ভার্মা। ১০টি চারের সাহায্যে ৪৯ বলে ৭৪ রান করে অপরাজিত থাকেন সহ অধিনায়ক শ্বেতা শেরাওয়াত। প্রোটিয়াদের বিরুদ্ধে আগের ম্যাচে তিনি ৯২ রানে অপরাজিত ছিলেন। পাঁচটি চার ও ২টি ছয়ের সাহায্যে ২৯ বলে ৪৯ রান করেন তিনে নামা রিচা ঘোষ। গোঙ্গাডি তৃষা ৫ বলে ১১ রান করেন। ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন সন্ধ্যা মেন্ধিয়া। ভারত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে তোলে ২১৯ রান। ইন্দুজা নন্দকুমার, মাহিকা গৌড় ও সামাইরা ধারনিধারকা একটি করে উইকেট নেন।

জবাবে খেলতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৯৭ রান তোলে সংযুক্ত আরব আমিরশাহী। মাহিকা গৌড় করেন ২৬ বলে ২৬। লাবণ্য কেনি ২৪ রান করেন ৫৪ বল খেলে। শবনম এমডি, তিতাস সাধু, মান্নত কাশ্যপ ও পর্শভি চোপড়া একটি করে উইকেট দখল করেন। ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচ বুধবার স্কটল্যান্ডের বিরুদ্ধে।

গ্রুপ ডি-তে ভারত পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে। নেট রান রেট ৪.০৮৩। দক্ষিণ আফ্রিকার রয়েছে ২ ম্যাচে ২ পয়েন্ট, তাদের নেট রান রেট ০.৪২৯। সংযুক্ত আরব আমিরশাহীও ২ ম্যাচে ২ পয়েন্ট সংগ্রহ করেছে, তবে তাদের নেট রান রেট মাইনাস (-) ২.৫২৮। স্কটল্যান্ড দুটি ম্যাচেই পরাস্ত হয়েছে। ফলে ভারত যে সুপার সিক্সে সরাসরি পৌঁছে যাবে সে ব্যাপারে সংশয় নেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+