সম্প্রচারকারী স্বত্ত্বের টেন্ডার ডাকা নিয়ে বড় সিদ্ধান্ত নিল আইসিসি
সম্প্রচারকারী স্বত্ত্বের টেন্ডার ডাকা নিয়ে বড় সিদ্ধান্ত নিল আইসিসি
সম্প্রচারকারী স্বত্ত্বের টেন্ডার ডাকার বিষয়ে দু'টি বড় সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি। প্রথমত, বিসিসিআই আইপিএলের সম্প্রচার স্বত্ত্বার বিক্রি'র প্রক্রিয়া সমপন্নের পরই আইসিসি আগামী দিনে নিজেদের সম্প্রচার স্বত্ত্ব'র টেন্ডার ছাড়বে। দ্বিতীয়ত, ভারতীয় উপমহাদেশের বাজারেও কথা মাথায় রেখে আইসিসি আলাদাভাবে এই অঞ্চলের জন্য সম্প্রচার স্বত্ত্বর নিলাম করবে।

পূর্ববর্তী সিদ্ধান্ত অনুযায়ী আইসিসি ঠিক করেছিল আইপিএল-এর টেন্ডার বের হওয়ার আগে ভারতীয় মার্কেট কব্জা করার চেষ্টা করবে তারা। কিন্তু হঠাৎই ধীরে চলো নীতি গ্রহণ করে আইসিসি। নিজেদের পরিকল্পনায় বদল এনে তারা এখন অপেক্ষা করবে বিসিসিআই-এর আইপিএল রাইটস সংক্রান্ত সমস্ত কিছু মেটার জন্য। বিসিসিআই-এর সমস্ত প্রক্রিয়া মিটে যাওয়ার পর নিজেদের পোর্টফোলিও সামনে আনবে তারা।
এক শীর্ষস্থানীয় কর্তা জানিয়েছেন, এই মুহূর্তে পোর্টফোলিও-র বিষয়ে ঘোষণা করার কোনও প্রয়োজনই ছিল না আইসিসি'র। ২০২৪ থেকে পরবর্তী রাইটস সাইকেল শুরু হবে। অনেক সময়ে হাতে রয়েছে। আইসিসি চাইলেই আগামী বছর টেন্ডার ডাকতে পারে।
গতবারের মতো একটা সংস্থাকেই পুরো বিশ্বে সম্প্রচারের রাইটস তারা বেচে দিতে চায় না বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। আইসিসি সম্প্রচার স্বত্ত্বার নিলাম করবে দু'টি ভাগে। প্রথম ভাগে তারা নিলাম করবে ভারতীয় উপমহাদেশের জন্য। আইসিসি সম্প্রচারকারী স্বত্ত্ব প্রথমে নিলাম করবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল এবং মলদ্বীপের মতো একগুচ্ছ দেশে সম্প্রচারের জন্য। বাকি থাকা অঞ্চলের জন্য সম্প্রচার স্বত্ত্বের জন্য তারা পরে ঘোষণা করবে।
বিশেষজ্ঞ মহলের ধারণা আইসিসির সম্প্রচারকারী স্বত্ত্বের নিলামের উপর অনেকটাই প্রভাব পড়বে ২০২১টি-২০ বিশ্বকাপের। সারা বিশ্বে রেকর্ড ভিউয়ারশিপের কথা বলা হলেও ভারতে রেটিং-এর বিচারে নিম্নমুখী এই বারের সংস্করণ। ২০১৬ টি-২০ বিশ্বকাপে আরও বেশি রেটিং ছিল এই দেশে। বিরাট কোহলি'র ভারতের ছিটকে যাওয়াটা সম্প্রচারকারী সংস্থা লভ্যাংশের যা পরিকল্পনা করেছিল তেমনটাও হয়নি। টি-২০ বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সে প্রভাব পরবে আইসিসি'র সম্প্রচারকারী স্বত্ত্ব নিলামের উপর।












Click it and Unblock the Notifications